Dhaka ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী কোম্পানীগঞ্জ ইউনাইটেড হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো মাগুরার জেলা প্রশাসককে কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে দুর্গমতার সুযোগে চকরিয়ার বমু বিলছড়িতে কোটি টাকার সড়কে ‘পুকুরচুরি বালিয়াডাঙ্গীতে নিজ ঘর থেকে গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

মোঃ ইসমাইল হোসেন : নিজস্ব প্রতিনিধি, চন্দ্রগঞ্জ উপজেলা

​লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (​আজ ১৫ জুন) সকাল অনুমান ০৭:০৫ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানাধীন ০৮নং দত্তপাড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের পূর্ব বটতলী এলাকার জুনার বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। এই সময় ঘটনাস্থলে মোঃ সোহাগ (৩৮), মোঃ ওমর ফারুক (২৮), ওসমান হোসেন (৪২) নামে তিনজন আসামী গ্রেফতার করা হয়। ​​তল্লাশি চালিয়ে আসামীদের নিকট হইতে ২৮ (আটাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩,৭০০/- (তেত্রিশ হাজার সাতশত) টাকা, মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪ (চার)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

​পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে) জনাব হোসাইন মোহাম্মদ রায়ন কাজেমীর তত্ত্বাবধানে এই অভিযানটি পরিকল্পিত হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

​চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মোরশেদ আলম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরসহ থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়া ইউপির পূর্ব বটতলী জুনার বাড়িতে ওসমান হোসেনের ঘরে অভিযান চালায়। তল্লাশিকালে আসামীদের হেফাজত থেকে উল্লিখিত ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত

“গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অপরাধে সহায়তা করার অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানা এলাকার শান্তি-শৃঙ্খলা ও যুবসমাজ রক্ষার্থে এই ধরণের মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ

চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

আপডেটের সময়: ০৮:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

মোঃ ইসমাইল হোসেন : নিজস্ব প্রতিনিধি, চন্দ্রগঞ্জ উপজেলা

​লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (​আজ ১৫ জুন) সকাল অনুমান ০৭:০৫ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানাধীন ০৮নং দত্তপাড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের পূর্ব বটতলী এলাকার জুনার বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। এই সময় ঘটনাস্থলে মোঃ সোহাগ (৩৮), মোঃ ওমর ফারুক (২৮), ওসমান হোসেন (৪২) নামে তিনজন আসামী গ্রেফতার করা হয়। ​​তল্লাশি চালিয়ে আসামীদের নিকট হইতে ২৮ (আটাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩,৭০০/- (তেত্রিশ হাজার সাতশত) টাকা, মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪ (চার)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

​পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে) জনাব হোসাইন মোহাম্মদ রায়ন কাজেমীর তত্ত্বাবধানে এই অভিযানটি পরিকল্পিত হয়।

আরও পড়ুনঃ  সাঘাটায় সিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন, ২৫ পরিবারের মাঝে ছাগল বিতরণ