Dhaka ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে, জানাজায় মানুষের ঢল ‎ এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সুপারীওয়ালাপাড়া এলাকার বউ বাজারে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ২টা ৫০ মিনিটের দিকে বউ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সালের নেতৃত্বে ও অপারেশন অফিসার মহসিন উদ্দিন রুবেলের সহযোগিতায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে এসআই কাজী আবিদ হোসেনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। এ সময় রাসেল ওরফে চেগা রাসেল (২৩), শরীফ (২৪) ও শাহাদাত ওরফে সাকা (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা, শরীফ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এবং শাহাদাতও ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় ২২ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা ১৫ নম্বর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আরও পড়ুনঃ  ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেটের সময়: ০৫:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সুপারীওয়ালাপাড়া এলাকার বউ বাজারে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্টিলের তৈরি ধারালো টিপ ছোরা ও একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ২টা ৫০ মিনিটের দিকে বউ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সালের নেতৃত্বে ও অপারেশন অফিসার মহসিন উদ্দিন রুবেলের সহযোগিতায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে এসআই কাজী আবিদ হোসেনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। এ সময় রাসেল ওরফে চেগা রাসেল (২৩), শরীফ (২৪) ও শাহাদাত ওরফে সাকা (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ