Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত কবে কাটবে ঈদগাঁও উপ-স্বাস্থ্যকেন্দ্রের সংকট? কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

এস কে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে উৎসবের নামে অ্যালকোহল (মদ) বলে সন্দেহভাজন মিথানল পান করার পর চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সজিব (২২) এবং একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রনি মিয়া (২০) মারা যান। নিহত সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাকের ছেলে। তিনি কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। অপরদিকে নিহত রনি মিয়া একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে। তিনি বাইমাইল কাদের মার্কেট এলাকায় নানির সঙ্গে বসবাস করে আশুলিয়া পলিটেকনিকে পড়াশোনা করতেন।

আরও পড়ুনঃ  লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ

‎স্থানীয়দের ভাষ্য, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর অ্যালকোহল (মদ) বলে একটি পানীয় পরিবেশন করেন। পান করার পরদিন সকাল থেকেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সজিব ও রনি মারা যান। নিহত রনি মিয়ার নানি রেজিয়া খাতুন অভিযোগ করে বলেন, “আমি ভিক্ষাবৃত্তি করে নাতিকে পড়াশোনা করাচ্ছিলাম। সে কোনো ধরনের নেশা করত না। তাকে পরিকল্পিতভাবে বিষাক্ত পানীয় খাইয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, “শাহবাগ থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সজিবের মৃত্যুর বিষয়ে একটি বার্তা পেয়েছি।

আরও পড়ুনঃ  ধুনটে যমুনার ভাঙনে নিঃস্ব কৃষক, নদীগর্ভে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি

‎ পরে অনানুষ্ঠানিকভাবে রনি মিয়ার মৃত্যুর খবরও জানতে পারি। ঘটনার পর অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষার ফলাফল পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে অভিযোগের সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বন্যায় ৬ হাজার ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

আপডেটের সময়: ১০:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

এস কে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে উৎসবের নামে অ্যালকোহল (মদ) বলে সন্দেহভাজন মিথানল পান করার পর চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সজিব (২২) এবং একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রনি মিয়া (২০) মারা যান। নিহত সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাকের ছেলে। তিনি কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। অপরদিকে নিহত রনি মিয়া একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে। তিনি বাইমাইল কাদের মার্কেট এলাকায় নানির সঙ্গে বসবাস করে আশুলিয়া পলিটেকনিকে পড়াশোনা করতেন।

আরও পড়ুনঃ  ধুনটে যমুনার ভাঙনে নিঃস্ব কৃষক, নদীগর্ভে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি

‎স্থানীয়দের ভাষ্য, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর অ্যালকোহল (মদ) বলে একটি পানীয় পরিবেশন করেন। পান করার পরদিন সকাল থেকেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সজিব ও রনি মারা যান। নিহত রনি মিয়ার নানি রেজিয়া খাতুন অভিযোগ করে বলেন, “আমি ভিক্ষাবৃত্তি করে নাতিকে পড়াশোনা করাচ্ছিলাম। সে কোনো ধরনের নেশা করত না। তাকে পরিকল্পিতভাবে বিষাক্ত পানীয় খাইয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, “শাহবাগ থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সজিবের মৃত্যুর বিষয়ে একটি বার্তা পেয়েছি।

আরও পড়ুনঃ  কক্সবাজারের চকরিয়ায় র‌্যাব-১৫ এর অভিযান সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

‎ পরে অনানুষ্ঠানিকভাবে রনি মিয়ার মৃত্যুর খবরও জানতে পারি। ঘটনার পর অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষার ফলাফল পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে অভিযোগের সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা

আরও পড়ুনঃ  অতিবৃষ্টির প্রভাবে বদলগাছীর পারসোমবাড়ী-সেনপাড়া সড়কে ধস, দ্রুত সংস্কারের জোর দাবি