Dhaka ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সাবেক নেতা উসমান আটোয়ারীতে গ্রেফতার ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ পুলিশ কনস্টেবলসহ মাদক সেবনের আসর ডিমলা কলেজ মোড়ে চাঞ্চল্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা হচ্ছেন কে? বাংলাদেশিদের ভাত খাওয়া কমছে বাড়ছে মাছ-মাংস-ফল

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৩৭ সময় দেখুন

আঃ রাজ্জাক সরকার স্টাফ রিপোটার: গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। সার্বিক তদারকিতে ছিলেন অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম।অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় ১১টা ১৫ মিনিটে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় মো. সাইমুন হাসান সিফাত (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নকশায় বিচ্যুতি ও অনুমোদনহীন নির্মাণ: কুমিল্লায় আরও ৩ ভবনের কাজ বন্ধ

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা জিপারযুক্ত পলিব্যাগে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অভিযানের সময় স্থানীয় কয়েকজনকে সাক্ষী রেখে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামত সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনাও পৃথক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সম্পন্ন করবে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  ভুয়া হেডম্যান সেজে জমি জালিয়াতি ও প্রতারণা: লামার হাজিরাম ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেটের সময়: ১০:৩০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আঃ রাজ্জাক সরকার স্টাফ রিপোটার: গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। সার্বিক তদারকিতে ছিলেন অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম।অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় ১১টা ১৫ মিনিটে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় মো. সাইমুন হাসান সিফাত (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা জিপারযুক্ত পলিব্যাগে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অভিযানের সময় স্থানীয় কয়েকজনকে সাক্ষী রেখে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামত সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনাও পৃথক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সম্পন্ন করবে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল সহ আটক ২