Dhaka ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

গরমে হাঁসফাঁস, লোডশেডিংয়ে পত্নীতলায় অতিষ্ট জনজীবন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার বাসির আশপাশের এলাকায় দিনের বেলায় তীব্র গরম না থাকলেও রাতে ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ রাত ১২টার পর থেকে তিন থেকে চার বার লোডশেডিং হওয়ায় স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে জনজীবন। বাসিন্দারা “দৈনিক আজকের জনবাণীকে” জানান পত্নীতলা উপজেলায় এবং তার আশপাশ এলাকায় বেশ কয়েকদিন থেকে দিনের প্রচন্ড তাপমাত্রা তেমন না থাকলেও রাতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন, তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং যা রাত ১২টার পর ঘটে।বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে অসহনীয় গরম তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে সমস্ত শরীর ঘেমে গিয়ে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে ঘরের বাহিরে বারান্দায় সময় কাটাচ্ছেন। পর্যাপ্ত ঘুম না হয় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ডেও এর নীতিবাচক প্রভাব পড়েছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে গ্রাহকদের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও সমিতির লোকজন

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালেও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকলে ভ্যাপসা গরম অনুভূত হয়। আদ্রতা বেশি থাকায় শরীরে ঘাম সহজে শুকাতে পারেনা, ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও গরম বেশি অনুভূত হয়। এ ধরনের আবহাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে জন ভোগান্তি আরও বেড়ে যায়। এলাকাবাসী দ্রুত লোডশেডিং কমিয়ে নিরববিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের জরুরী সদয় হস্তক্ষেপ কামনা করছেন। তাদের প্রত্যাশা, ভ্যাপসা গরমে এই সময়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হলে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে তীব্র লোডশেডিংয়ের চরম বিপর্যয়: রাত ১২টার পরও বিদ্যুৎহীন থাকে ঘণ্টার পর ঘণ্টা
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

গরমে হাঁসফাঁস, লোডশেডিংয়ে পত্নীতলায় অতিষ্ট জনজীবন

আপডেটের সময়: ১২:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার বাসির আশপাশের এলাকায় দিনের বেলায় তীব্র গরম না থাকলেও রাতে ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ রাত ১২টার পর থেকে তিন থেকে চার বার লোডশেডিং হওয়ায় স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে জনজীবন। বাসিন্দারা “দৈনিক আজকের জনবাণীকে” জানান পত্নীতলা উপজেলায় এবং তার আশপাশ এলাকায় বেশ কয়েকদিন থেকে দিনের প্রচন্ড তাপমাত্রা তেমন না থাকলেও রাতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন, তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং যা রাত ১২টার পর ঘটে।বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে অসহনীয় গরম তৈরি হয় এবং সঙ্গে সঙ্গে সমস্ত শরীর ঘেমে গিয়ে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে ঘরের বাহিরে বারান্দায় সময় কাটাচ্ছেন। পর্যাপ্ত ঘুম না হয় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ডেও এর নীতিবাচক প্রভাব পড়েছে।

আরও পড়ুনঃ  তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালেও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকলে ভ্যাপসা গরম অনুভূত হয়। আদ্রতা বেশি থাকায় শরীরে ঘাম সহজে শুকাতে পারেনা, ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও গরম বেশি অনুভূত হয়। এ ধরনের আবহাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে জন ভোগান্তি আরও বেড়ে যায়। এলাকাবাসী দ্রুত লোডশেডিং কমিয়ে নিরববিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের জরুরী সদয় হস্তক্ষেপ কামনা করছেন। তাদের প্রত্যাশা, ভ্যাপসা গরমে এই সময়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হলে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

আরও পড়ুনঃ  মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন