
আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ০৬ জুন শনিবার বিকালে বসুরহাট পৌরসভার গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা’র আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এইচ.এম. মান্নান মুন্না। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মিরাজ, সাধারণ সম্পাদক এম.এস. আরমান, সহ-সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ সায়েমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
মাসিক সভায় সদস্যরা জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, অনিয়ম ও অসঙ্গতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এসব সমস্যা চিহ্নিতকরণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কিশোর গ্যাং, মাদক, অবৈধ বালু উত্তোলন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সদস্যরা। বক্তারা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও উন্নত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এছাড়া এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে ক্লাব’র নবনিযুক্ত সদস্য রাইসা ভূঞা যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রতিবেদকের নাম 



















