Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ -শ্রমমন্ত্রী সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩০ দিনের কারাদণ্ড ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন কেরানীগঞ্জের শুভাঢ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবে মাতোয়ারা ভক্তরা

কেরানীগঞ্জের শুভাঢ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবে মাতোয়ারা ভক্তরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার:আব্দুর রহমান মোল্লা: দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) সরজমিনে শুভাঢ্যার কাচারীপাড়া নবজাগরণ দুর্গা মন্দির, খেজুরবাগ, চণ্ডীতলা, মডেল টাউন, মালোপাড়া কালীবাড়ি, গোলামবাজার ও গোপীনাথ মন্দিরসহ এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শন করে দেখা যায় এক মিলনমেলার দৃশ্য।  ​মহামায়া দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে প্রতিটি মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক তোরণে সাজানো হয়েছে। মণ্ডপে মণ্ডপে শোভা পাচ্ছে চোখধাঁধানো প্রতিমা। সকাল থেকেই ঢাকের বাদ্য, চণ্ডী পাঠ, আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান। মণ্ডপগুলোতে দেবীর দর্শন ও আশীর্বাদ নিতে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা

​স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও আয়োজকরা জানান, সার্বজনীন মিলনমেলা ও আবহমান বাংলার অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে শুভাঢ্যার খেজুরবাগ, কাচারীপাড়া, মালোপাড়া, গোলামবাজার ও চণ্ডীতলাসহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণ এখন এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কেরানীগঞ্জের শুভাঢ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবে মাতোয়ারা ভক্তরা

আপডেটের সময়: ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​স্টাফ রিপোর্টার:আব্দুর রহমান মোল্লা: দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) সরজমিনে শুভাঢ্যার কাচারীপাড়া নবজাগরণ দুর্গা মন্দির, খেজুরবাগ, চণ্ডীতলা, মডেল টাউন, মালোপাড়া কালীবাড়ি, গোলামবাজার ও গোপীনাথ মন্দিরসহ এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শন করে দেখা যায় এক মিলনমেলার দৃশ্য।  ​মহামায়া দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে প্রতিটি মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক তোরণে সাজানো হয়েছে। মণ্ডপে মণ্ডপে শোভা পাচ্ছে চোখধাঁধানো প্রতিমা। সকাল থেকেই ঢাকের বাদ্য, চণ্ডী পাঠ, আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান। মণ্ডপগুলোতে দেবীর দর্শন ও আশীর্বাদ নিতে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে: ডিএমপি কমিশনার

​স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও আয়োজকরা জানান, সার্বজনীন মিলনমেলা ও আবহমান বাংলার অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে শুভাঢ্যার খেজুরবাগ, কাচারীপাড়া, মালোপাড়া, গোলামবাজার ও চণ্ডীতলাসহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণ এখন এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শিশুসহ শ্রমিকদের মানববন্ধন