
আক্তার হোসেন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে প্রনোদনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সার ও বীজ বিতরন কর্মসুচীর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী(এলজিইডি) প্রীতম শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো খোরশেদ আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুবেল রানা, জাতীয় সংসদ সদস্যের মনোনীত সদস্য আলমগীর হোসেন ভুঁইয়া ও মো সালামত খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, জাতীয় দৈনিক আজকের জনবানী কুলাউড়া উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রণজিত কুমার চন্দ্র, উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কৃষি অফিস জানায়, চলতি আমন মৌসুমে কুলাউড়া উপজেলায ৪ হাজার ৩ শত ৩৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হবে।
প্রতিবেদকের নাম 









