Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বগুড়ায় আজ থেকে চালু নারী বাস সার্ভিস, নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে নারীসহ ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৮ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হাত-পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে হত্যা করার অপরাধে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ​দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। ​মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ২৭ জুলাই রাতে পারিবারিক বিরোধের জেরে তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাত-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে ঘাতক জামাতা আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​ পরবর্তীতে ২০২৫ সালের ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন। বিচারে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, তথ্য-উপাত্ত ও নথি পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামী আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ​বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেটের সময়: ০৪:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হাত-পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে হত্যা করার অপরাধে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ​দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। ​মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ২৭ জুলাই রাতে পারিবারিক বিরোধের জেরে তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাত-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে ঘাতক জামাতা আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​ পরবর্তীতে ২০২৫ সালের ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন। বিচারে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, তথ্য-উপাত্ত ও নথি পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামী আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ​বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার