Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

কুমিল্লায় কবি নজরুলের জীবন ও দর্শন নিয়ে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা নগরের গর্জনখোলা এলাকার গ্লোবাল ইউনিক একাডেমি মিলনায়তনে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। অনিমা-রথীন্দ্র স্মৃতি পাঠাগারের উদ্যোগে এবং গ্লোবাল ইউনিক একাডেমি ও উৎস খেলাঘরের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ​অনিমা-রথীন্দ্র স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্লোবাল ইউনিক একাডেমির অধ্যক্ষ উত্তম বহ্নি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম হাজারী, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এবং সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অর্পণ পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মালবিকা দে। ​অনুষ্ঠানে কবি নজরুলের জীবন ও দর্শন নিয়ে বিস্তারিত পাঠ উপস্থাপন করেন প্রাক্তন শিক্ষার্থী দেবোত্তম বহ্নি সেন।​ প্রধান অতিথির বক্তব্যে গৌরাঙ্গ দাস বলেন, “নজরুলের সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্যের শক্তিশালী ভাষা।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, শুরু হয়েছে ভাঙন

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে নজরুলকে জানতে হবে।” সভাপতির বক্তব্যে উত্তম বহ্নি সেন তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের করে বইমুখী করার ওপর জোর দেন। ​শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

কুমিল্লায় কবি নজরুলের জীবন ও দর্শন নিয়ে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা নগরের গর্জনখোলা এলাকার গ্লোবাল ইউনিক একাডেমি মিলনায়তনে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। অনিমা-রথীন্দ্র স্মৃতি পাঠাগারের উদ্যোগে এবং গ্লোবাল ইউনিক একাডেমি ও উৎস খেলাঘরের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ​অনিমা-রথীন্দ্র স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্লোবাল ইউনিক একাডেমির অধ্যক্ষ উত্তম বহ্নি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম হাজারী, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এবং সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অর্পণ পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মালবিকা দে। ​অনুষ্ঠানে কবি নজরুলের জীবন ও দর্শন নিয়ে বিস্তারিত পাঠ উপস্থাপন করেন প্রাক্তন শিক্ষার্থী দেবোত্তম বহ্নি সেন।​ প্রধান অতিথির বক্তব্যে গৌরাঙ্গ দাস বলেন, “নজরুলের সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্যের শক্তিশালী ভাষা।

আরও পড়ুনঃ  কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন, মূল্যায়ন পরীক্ষায় প্রথম রোমানা আক্তার