
মোঃ রাসেল মিয়া
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সাতবাড়ী এলাকার ১০ বছর বয়সী শিশু মারিয়া মাইশা নিখোঁজ হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে। এ ঘটনায় কাশিমপুর থানায় জিডি নং- ৯১৭, তারিখ ১৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দে সাধারণ ডায়েরি করা হয়।
জানা যায়, মারিয়া মাইশা (১০), পিতা- মোঃ হাসান খান, মাতা- আকলিমা, সাং- সাতবাড়ী, সারদারঞ্জন, থানা- কাশিমপুর, গাজীপুর মেট্রোপলিটন, ১৭ মে বিকাল আনুমানিক ৪টায় নিখোঁজ হয়। পরে রাত ৭টার দিকে কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক অজ্ঞাত মহিলা শিশুটিকে বলে যে তার মা তাকে ওই মহিলার সাথে যেতে বলেছেন। মহিলার কথায় বিশ্বাস করে শিশুটি তার সাথে বের হয়ে যায়। অভিযোগ রয়েছে, কৌশলে বা সম্মোহনের মাধ্যমে শিশুটিকে নিজের নিয়ন্ত্রণে নেয় ওই মহিলা।
শিশুটিকে নিয়ে প্রথমে হাতিমারা মোড়ে যাওয়া হয়। পরে সেখানে থেকে একটি পানির বোতল কিনে অটোরিকশাযোগে কোনাবাড়ি আমবাগ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বাসের অপেক্ষা করছিল বলে জানা গেছে।
এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর কাশিমপুর থানায় জিডি করা হলে দ্রুত অভিযান শুরু হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এএসআই ও এসআইদের গ্রুপ কলে সংযুক্ত করে বিভিন্ন এলাকায় খোঁজ নিতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সাতবাড়ি এলাকার স্থানীয়দেরও বিভিন্ন বাসস্ট্যান্ডে অনুসন্ধান চালাতে বলা হয়।
পরবর্তীতে আল্লাহর রহমতে ওই মহিলা শিশুটিকে কোনাবাড়ি আমবাগ এলাকায় রেখে চলে যায়। পরে সাতবাড়ি এলাকার কয়েকজন যুবক শিশুটিকে সেখানে দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।
পরিবার শিশুটিকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রতিবেদকের নাম 


















