Dhaka ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাড়তি খরচ ও কম দামে ঈশ্বরদীতে কমেছে শিমের আবাদ সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ০২কর্মী গ্রেপ্তার নির্মাণসামগ্রীর দাম চড়া স্থবির দেশের উন্নয়নকাজ ​কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ৬২৪ জন আটক ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক মাদারগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে, ৩০৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ…. কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরু নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ধুনট উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হয়েছেন। তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী বেক্সিমকো দুই নং গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল। নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুনঃ  তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচির মধ্যে রাফেজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে ওই ঝালমুড়ি বিক্রেতা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজসহ আরও দুজনের ওপর হামলা চালান। এতে রাফেজের পেটের ডান পাশে গভীর জখম হয়। আহত তিনজনকে কে পি জি হাসপাতালে নেওয়া হয়। পরে রাফেজের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় আদিবাসীদের বর্ণাঢ্য কারাম উৎসব পালিত

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২)কে আটক করে পুলিশ। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে। কাশিমপুর থানার এসআই শফিকুল জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে কাশিপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন বলেন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

বাড়তি খরচ ও কম দামে ঈশ্বরদীতে কমেছে শিমের আবাদ

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

আপডেটের সময়: ০৪:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হয়েছেন। তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী বেক্সিমকো দুই নং গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল। নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুনঃ  মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার

মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচির মধ্যে রাফেজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে ওই ঝালমুড়ি বিক্রেতা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজসহ আরও দুজনের ওপর হামলা চালান। এতে রাফেজের পেটের ডান পাশে গভীর জখম হয়। আহত তিনজনকে কে পি জি হাসপাতালে নেওয়া হয়। পরে রাফেজের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১)