Dhaka ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান ‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন কালিয়াকৈরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে দিনাজপুরে দুর্যোগেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি ত্রাণ বিতরণ মনপুরায় জেলের জালে রাজা ইলিশ,বিক্রি ৯ হাজার টাকা শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত

কালিয়াকৈরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাসেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অন্যতম মাধ্যম। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসুর জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা আমীর মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান এবং কালিয়াকৈর উপজেলা সভাপতি রিয়াদ মাহমুদ।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান

কালিয়াকৈরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মোঃ রাসেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অন্যতম মাধ্যম। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসুর জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা আমীর মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান এবং কালিয়াকৈর উপজেলা সভাপতি রিয়াদ মাহমুদ।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান