Dhaka ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৫৩ সময় দেখুন

বাঘাইছড়ি(রাঙামাটি)প্রতিনিধি: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, প্রশাসনিক ভবনসহ সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। তিনি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শিক্ষাজীবনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা জেলা পরিষদের চেয়ারম্যানকে বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থী সংখ্যা, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষাসামগ্রী ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, “পার্বত্য অঞ্চলে নারীদের শিক্ষার প্রসারে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মেয়েদের শিক্ষা নিশ্চিত করা মানেই একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তোলা।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  নাটোরের গুরুদাসপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৮

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মানো
ন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার

আপডেটের সময়: ০৪:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

বাঘাইছড়ি(রাঙামাটি)প্রতিনিধি: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, প্রশাসনিক ভবনসহ সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। তিনি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শিক্ষাজীবনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা জেলা পরিষদের চেয়ারম্যানকে বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থী সংখ্যা, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষাসামগ্রী ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ