Dhaka ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই. সাভারে ৪৯ বোতল মদ সহ আটক;১ শুভ জন্মদিন মহান নেতা এমএন লারমা পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ।

কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই.

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

পারভেজ হাসান শাওন,স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে কৃষক মো. জালালউদ্দিনের গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালে থাকা দুটি গরু, আর স্থানীয় তরুণদের সাহসিকতায় আংশিক দগ্ধ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে আরও দুটি গরু।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া (৪নং ওয়ার্ড) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে কৃষক জালালউদ্দিনের রান্নাঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী গোয়ালঘরে ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ আকার ধারণ করে। একপর্যায়ে আগুন জালালউদ্দিনের বসতঘরের দিকেও আংশিক ছড়িয়ে পড়তে থাকে। আগুনের তীব্রতা ও শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।পরবর্তীতে এলাকার সচেতন তরুণ ও স্থানীয় বাসিন্দারা এক হয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। তরুণদের সাহসী ভূমিকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটি পুড়ে ছাই হয়ে যায়। অপর দুটি গরু গুরুতর ও আংশিক দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি; তাদের ফোন বন্ধ ছিল। বিদ্যুৎ সংযোগ দ্রুত বন্ধ করা গেলে কিংবা সময়মতো সহায়তা পেলে কৃষক জালালউদ্দিনের দুটি গরুই হয়তো বাঁচানো যেত। গভীর রাতের এই অগ্নিকাণ্ডে সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক জালালউদ্দিন।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত

কটিয়াদীর বনগ্রামে কৃষক জালালউদ্দিনের ২ গরুসহ গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই.

আপডেটের সময়: ১০:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পারভেজ হাসান শাওন,স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে কৃষক মো. জালালউদ্দিনের গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালে থাকা দুটি গরু, আর স্থানীয় তরুণদের সাহসিকতায় আংশিক দগ্ধ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে আরও দুটি গরু।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া (৪নং ওয়ার্ড) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে কৃষক জালালউদ্দিনের রান্নাঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী গোয়ালঘরে ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ আকার ধারণ করে। একপর্যায়ে আগুন জালালউদ্দিনের বসতঘরের দিকেও আংশিক ছড়িয়ে পড়তে থাকে। আগুনের তীব্রতা ও শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।পরবর্তীতে এলাকার সচেতন তরুণ ও স্থানীয় বাসিন্দারা এক হয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। তরুণদের সাহসী ভূমিকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটি পুড়ে ছাই হয়ে যায়। অপর দুটি গরু গুরুতর ও আংশিক দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি; তাদের ফোন বন্ধ ছিল। বিদ্যুৎ সংযোগ দ্রুত বন্ধ করা গেলে কিংবা সময়মতো সহায়তা পেলে কৃষক জালালউদ্দিনের দুটি গরুই হয়তো বাঁচানো যেত। গভীর রাতের এই অগ্নিকাণ্ডে সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক জালালউদ্দিন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত