Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, গাইবান্ধাকে ৪-১ গোলে হারিয়ে বগুড়ার জয় উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত ধামরাইয়ে জুলাই শহীদ সাদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন মেহেন্দিগঞ্জে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শীত মৌসুমে গাছের রসেই ১৫০ কোটি টাকার অর্থনীতি বরিশালে ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা, আজীবন সম্মাননা পেলেন নিরঞ্জন পাল ধামরাইয়ে ১০০ পুড়িয়া হোরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, ১০ মামলার আসামি স্বামী মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শিশুসহ শ্রমিকদের মানববন্ধন ভারতে সর্বোচ্চ রাজনৈতিক সংকটে মোদি

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল নামে ব্যক্তির পরিবারের ৬ সদস্য রয়েছেন। তারা হলেন- ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। এছাড়া নাসিমা আক্তার মুক্তা (২৮) নামে একজন নিখোঁজ রয়েছেন। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়। দুপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।’

আরও পড়ুনঃ  ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবিও। বেলা ১১টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ওই রিসোর্টে ২৭ জনের এন্ট্রি ছিল, এর মধ্যে ৯ জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক ছিলেন। ধারণা করা হচ্ছে- রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা
Tag :
জনপ্রিয় পোস্ট

বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, গাইবান্ধাকে ৪-১ গোলে হারিয়ে বগুড়ার জয়

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০

আপডেটের সময়: ০৪:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল নামে ব্যক্তির পরিবারের ৬ সদস্য রয়েছেন। তারা হলেন- ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। এছাড়া নাসিমা আক্তার মুক্তা (২৮) নামে একজন নিখোঁজ রয়েছেন। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়। দুপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।’

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবিও। বেলা ১১টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ওই রিসোর্টে ২৭ জনের এন্ট্রি ছিল, এর মধ্যে ৯ জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক ছিলেন। ধারণা করা হচ্ছে- রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বরিশালে ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা, আজীবন সম্মাননা পেলেন নিরঞ্জন পাল