Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যাচেষ্টা, লক্ষ্মীপুরে থানায় মামলা নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

এমপির গাড়িতে হামলা: রায়গঞ্জে মামলার প্রধান আসামি তমাল গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

ইয়ামিন হোসাইন :সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তমাল সরকার ধানগড়া বাগানবাড়ি এলাকার সিরাজ সরকারের ছেলে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি বলেন, “এমপির গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি তিনি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জন্য জায়গা নির্ধারণ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক দল, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।
এদিকে, এমপির গাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে সোমবার নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

এমপির গাড়িতে হামলা: রায়গঞ্জে মামলার প্রধান আসামি তমাল গ্রেপ্তার

আপডেটের সময়: ০২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন :সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তমাল সরকার ধানগড়া বাগানবাড়ি এলাকার সিরাজ সরকারের ছেলে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি বলেন, “এমপির গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি তিনি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জন্য জায়গা নির্ধারণ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক দল, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।
এদিকে, এমপির গাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে সোমবার নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা