Dhaka ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পতেঙ্গায় আবুল হোসেন ভুয়া প্রেসক্রিপশন ও ফিটনেস সার্টিফিকেটের রমরমা ব্যবসা কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ বাঁশখালীতে শিক্ষক সংকট প্রকট, প্রাথমিকে শূন্য ১৮৭ পদ ধামইরহাটে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার কঙ্কাল চুরি, জড়িত স্কুলপড়ুয়া শিক্ষার্থী সপ্তম শ্রেণির সেই স্বপ্ন, আজ আল-আজহারের পথে শওকত উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

জেলা প্রতিনিধি,টাঙ্গাইল, মোঃ আকরাম হোসেন

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর থেকে আলাদা হয়ে ধনবাড়ী নতুন উপজেলা হিসেবে যাত্রা শুরু করে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও উপজেলা পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী - বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম স্বপন (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০০৬ সালের ৪ই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়ী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন।” বক্তব্যে তিনি মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন। তিনি আরও বলেন, “গত ২০ বছরে ধনবাড়ী শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতসহ সর্বক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। ঐতিহাসিক ধনবাড়ী নওয়াব মসজিদ এই উপজেলার বিশেষ ঐতিহ্য। সরকারের সর্বাত্মক সহযোগিতায় ধনবাড়ীকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।”

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

উপজেলা নির্বাহী অফিসার মিস নুরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “গত দুই দশকে ধনবাড়ীর মানুষের সার্বিক জীবনমানের অভাবনীয় উন্নয়ন হয়েছে। আগামী দিনে একটি সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা বিনির্মাণে আমরা সকলকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করে যাব।”

আরও পড়ুনঃ  লালপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ

বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে ধনবাড়ী থানা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। কয়েক হাজার উৎসুক মানুষের উপস্থিতিতে পুরো উপজেলা জুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

পতেঙ্গায় আবুল হোসেন ভুয়া প্রেসক্রিপশন ও ফিটনেস সার্টিফিকেটের রমরমা ব্যবসা

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেটের সময়: ০২:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রতিনিধি,টাঙ্গাইল, মোঃ আকরাম হোসেন

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর থেকে আলাদা হয়ে ধনবাড়ী নতুন উপজেলা হিসেবে যাত্রা শুরু করে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও উপজেলা পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।

আরও পড়ুনঃ  পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম স্বপন (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০০৬ সালের ৪ই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়ী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন।” বক্তব্যে তিনি মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন। তিনি আরও বলেন, “গত ২০ বছরে ধনবাড়ী শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতসহ সর্বক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। ঐতিহাসিক ধনবাড়ী নওয়াব মসজিদ এই উপজেলার বিশেষ ঐতিহ্য। সরকারের সর্বাত্মক সহযোগিতায় ধনবাড়ীকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।”

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

উপজেলা নির্বাহী অফিসার মিস নুরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “গত দুই দশকে ধনবাড়ীর মানুষের সার্বিক জীবনমানের অভাবনীয় উন্নয়ন হয়েছে। আগামী দিনে একটি সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা বিনির্মাণে আমরা সকলকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করে যাব।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন