Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫০ সময় দেখুন

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃ হাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ঘটনাস্থল থেকে তাঁর মজুদকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার সিএফটি বালু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত নূর ইসলাম উত্তর নামাজের চর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেনাতে বালু উত্তোলনরত অবস্থায় নূর ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় তাঁকে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

 

এছাড়া অবৈধভাবে উত্তোলিত ও সেখানে মজুদ করে রাখা আনুমানিক এক লাখ ৫০ হাজার সিএফটি বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৭:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

উলিপুর উপজেলা প্রতিনিধি:মোঃ হাসিবুর রহমান: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ঘটনাস্থল থেকে তাঁর মজুদকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার সিএফটি বালু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত নূর ইসলাম উত্তর নামাজের চর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে হাতেনাতে বালু উত্তোলনরত অবস্থায় নূর ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় তাঁকে ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ‎বগুড়ায় ট্রেনে যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাই, তিন নারী আটক

 

এছাড়া অবৈধভাবে উত্তোলিত ও সেখানে মজুদ করে রাখা আনুমানিক এক লাখ ৫০ হাজার সিএফটি বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ