Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

ইসলামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৭৩ সময় দেখুন

জামালপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
​ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবু। মতবিনিময়কালে তিনি আগামী নির্বাচনের লক্ষ্য, উদ্দেশ্য ও তার নির্বাচনী কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
‎
​প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামপুর গড়তে বদ্ধপরিকর।” নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণের সঠিক প্রতিফলন ঘটাতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
‎
​ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী ও মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা।
‎
​অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, লিয়াকত হোসাইন লায়নসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

ইসলামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ

আপডেটের সময়: ০৬:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

জামালপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
​ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ সুলতান মাহমুদ বাবু। মতবিনিময়কালে তিনি আগামী নির্বাচনের লক্ষ্য, উদ্দেশ্য ও তার নির্বাচনী কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
‎
​প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামপুর গড়তে বদ্ধপরিকর।” নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণের সঠিক প্রতিফলন ঘটাতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।
‎
​ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী ও মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা।
‎
​অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, লিয়াকত হোসাইন লায়নসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত