
এন এস ফারুক স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুরের তারাগঞ্জের ৩নং ইকরচালী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে একযোগে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মণ্ডপগুলো পরিদর্শন করা হয়।
পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জনসমর্থন প্রত্যাশী মো. এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ইকরচালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. রবিউল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জাহিনুর, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন মাইবর এবং সাধারণ সম্পাদক আ. কাদের সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য দলীয় নেতাকর্মীরা সার্বক্ষণিক পাশে থাকবে এবং যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখবে।
প্রতিবেদকের নাম 


















