Dhaka ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-০৩ লালপুরের সালামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গুদামসহ ৪ দোকান ভস্মীভূত তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেপ্তার ২ আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ, গৌরবের স্বাক্ষর রাখলেন ডা. মোঃ আব্দুল গফুর দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ বগুড়ায় বিপদ বাড়াচ্ছে পুরোনো ব্যাটারি বাজার পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ সিংড়ায় দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির কর্মীসভা মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী গ্রেপ্তার,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-০৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন,সাভার:

সাভারের আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে অংশ নেওয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)র উপ পরিদর্শক মতিউর রহমান।এর আগে গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন গোমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ  আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউসুফ (৩৪), আশুলিয়ার তাজপুর দক্ষিণপাড়ার বাদশা মিয়া (৪৬) এবং পাবনার সুজানগরের সেলিম সরদার (৫৮)। পুলিশ তাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।

আরও পড়ুনঃ  সবজির বাজারে আগুন, ঘি ঢালছে জ্বালানি তেলের দাম

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মতিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ইউসুফের বিরুদ্ধে মাদক ও অন্যান্য আইনে মোট দুটি মামলা রয়েছে। অপর আসামি বাদশা মিয়ার বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা, যার মধ্যে নয়টি মাদক মামলা।

আরও পড়ুনঃ  কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় হুমকি-হয়রানির অভিযোগে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-০৩

আপডেটের সময়: ০১:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন,সাভার:

সাভারের আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে অংশ নেওয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ(ডিবি)র উপ পরিদর্শক মতিউর রহমান।এর আগে গতকাল বিকেল ৫টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন গোমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ  ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত

গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউসুফ (৩৪), আশুলিয়ার তাজপুর দক্ষিণপাড়ার বাদশা মিয়া (৪৬) এবং পাবনার সুজানগরের সেলিম সরদার (৫৮)। পুলিশ তাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।

আরও পড়ুনঃ  সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ০২কর্মী গ্রেপ্তার