Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

অতীতের নেতিবাচক সংসদীয় সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ সংসদের পুরনো ও নেতিবাচক সংস্কৃতি দূর করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতের সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো।আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস ও কনভেনশন-এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে। সেইসঙ্গে বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদের কার্যক্রমের উদাহরণ আমরা তুলে ধরেছি।

আরও পড়ুনঃ  দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

ভবিষ্যৎ সংসদ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি আমাদের আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে। মানুষ বলবে-এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা তৈরি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দেবো। নতুন সংসদ সদস্যদের নিয়ে তিনি বলেন, যারা নতুন এমপি হয়েছেন, তারা নতুন করে যাত্রা শুরু করবেন। একটা শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবেই আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি দানা বাঁধতে না দিলে তারা ভালো শিক্ষাটা পাবেন। মূলত জনপ্রত্যাশা পূরণই আমাদের এই প্রশিক্ষণের লক্ষ্য।

আরও পড়ুনঃ  লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিএনপি। দুই দিনের এই কর্মশালার শেষ দিনে সকালে ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের কথা রয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে এই কর্মশালায় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: তারেক রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

অতীতের নেতিবাচক সংসদীয় সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সংসদের পুরনো ও নেতিবাচক সংস্কৃতি দূর করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতের সংসদীয় কু-সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো।আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস ও কনভেনশন-এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে। সেইসঙ্গে বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদের কার্যক্রমের উদাহরণ আমরা তুলে ধরেছি।

আরও পড়ুনঃ  সেলিমাবাদ উপজেলা চাই সংসদে এমপি অধ্যক্ষ আব্দুল আলিম

ভবিষ্যৎ সংসদ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি আমাদের আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে। মানুষ বলবে-এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা তৈরি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দেবো। নতুন সংসদ সদস্যদের নিয়ে তিনি বলেন, যারা নতুন এমপি হয়েছেন, তারা নতুন করে যাত্রা শুরু করবেন। একটা শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবেই আমরা নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছি। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি দানা বাঁধতে না দিলে তারা ভালো শিক্ষাটা পাবেন। মূলত জনপ্রত্যাশা পূরণই আমাদের এই প্রশিক্ষণের লক্ষ্য।

আরও পড়ুনঃ  আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিএনপি। দুই দিনের এই কর্মশালার শেষ দিনে সকালে ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের কথা রয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে এই কর্মশালায় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী