Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক রাজধানীর মৌচাকে সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র

৬ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

৬ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

আনছারুল হক, স্টাফ রিপোর্টার,নীলফামারী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রহসনমূলক অধ্যাদেশ দ্রুত বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (৭ জুন) সকাল ১১ টা নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় চিকিৎসক সমাজের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পাবে।
কর্মসূচিতে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ডা. তন্ময় কুমার সাহা, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী হাসান, ইন্টার্ন চিকিৎসক ডা. কাজী জীবানারা করিম নিশা এবং নীলফামারী মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মুহিত হাসান ফুয়াদ।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত

সভাপতি ডা. তন্ময় কুমার সাহা বলেন, “চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমরা দ্রুত বিতর্কিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী হাসান বলেন, “চিকিৎসক সমাজের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

আরও পড়ুনঃ  ইপিজেডে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বক্তারা আরও বলেন, চিকিৎসকদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা স্বাস্থ্যসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যখাতের জন্য কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সারাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মাছে সহনীয় মাত্রার চেয়ে ৫০ গুণ বেশি পারদ
Tag :
জনপ্রিয় পোস্ট

নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

৬ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

আপডেটের সময়: ০১:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

আনছারুল হক, স্টাফ রিপোর্টার,নীলফামারী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রহসনমূলক অধ্যাদেশ দ্রুত বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (৭ জুন) সকাল ১১ টা নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় চিকিৎসক সমাজের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পাবে।
কর্মসূচিতে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ডা. তন্ময় কুমার সাহা, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী হাসান, ইন্টার্ন চিকিৎসক ডা. কাজী জীবানারা করিম নিশা এবং নীলফামারী মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মুহিত হাসান ফুয়াদ।

আরও পড়ুনঃ  মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক

সভাপতি ডা. তন্ময় কুমার সাহা বলেন, “চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমরা দ্রুত বিতর্কিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী হাসান বলেন, “চিকিৎসক সমাজের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

আরও পড়ুনঃ  শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত

বক্তারা আরও বলেন, চিকিৎসকদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা স্বাস্থ্যসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যখাতের জন্য কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সারাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন