Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক রাজধানীর মৌচাকে সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র

হেল্থকেয়ার হসপিটালে সংবর্ধিত হলেন স্বাধীনতা পুরস্কারজয়ী গবেষক ড. সুকোমল বড়ুয়া

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম )
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে অবস্থিত হেল্থকেয়ার হসপিটাল-এর উদ্যোগে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গবেষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুকোমল বড়ুয়া। গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন।
অনুষ্ঠানে হেল্থকেয়ার হসপিটালের পরিচালনা কমিটির পক্ষ থেকে ড. সুকোমল বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা তাঁর গবেষণা, শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর সাফল্যে গর্ব প্রকাশ করেন।
সংবর্ধনা শেষে ড. সুকোমল বড়ুয়া হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হেল্থকেয়ার হাসপাতালটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বিধান ধর, অ্যাডমিন ডিরেক্টর মো. নুরুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর মো. কামাল উদ্দীন, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইসহাক, মো. মনসুরুল হক, সাংবাদিক মো. নুরুল ইসলামসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া, রুবেল বড়ুয়া, মহিরাজ বড়ুয়া ও বিজয় বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  রাজবাড়ীর দৌলতদিয়া নদীতে পড়া বাসটি উদ্ধার

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা হাসপাতালের উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার ধারাবাহিক সাফল্য কামনা করেন। উপস্থিত অতিথিরা ড. সুকোমল বড়ুয়াকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  মাইজভাণ্ডার দরবার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিল ও চান্দ্রবার্ষিক ফাতেহা ২৭ জুন
Tag :
জনপ্রিয় পোস্ট

নিশিন্দারায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক

হেল্থকেয়ার হসপিটালে সংবর্ধিত হলেন স্বাধীনতা পুরস্কারজয়ী গবেষক ড. সুকোমল বড়ুয়া

আপডেটের সময়: ০৪:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া (ব্যুরো চিফ চট্টগ্রাম )
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে অবস্থিত হেল্থকেয়ার হসপিটাল-এর উদ্যোগে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট গবেষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুকোমল বড়ুয়া। গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন।
অনুষ্ঠানে হেল্থকেয়ার হসপিটালের পরিচালনা কমিটির পক্ষ থেকে ড. সুকোমল বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা তাঁর গবেষণা, শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর সাফল্যে গর্ব প্রকাশ করেন।
সংবর্ধনা শেষে ড. সুকোমল বড়ুয়া হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হেল্থকেয়ার হাসপাতালটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বিধান ধর, অ্যাডমিন ডিরেক্টর মো. নুরুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর মো. কামাল উদ্দীন, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইসহাক, মো. মনসুরুল হক, সাংবাদিক মো. নুরুল ইসলামসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া, রুবেল বড়ুয়া, মহিরাজ বড়ুয়া ও বিজয় বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  সাতকানিয়ায় পাহাড় কাটার সময় ৩ ‘মাটিখেকো’ আটক: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা হাসপাতালের উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার ধারাবাহিক সাফল্য কামনা করেন। উপস্থিত অতিথিরা ড. সুকোমল বড়ুয়াকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা" চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ কাজ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী