
মোঃ জামাল উদ্দিন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: শনিবার (৩০ মে) সকাল দশটা থেকে হবিগঞ্জের মাধবপুরে বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় “স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ ” এর পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল কাম্পিং ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠান । এতে সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মেডিকেল কাম্পিং এ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার। সাবেক চেয়ারম্যান (নাক-কান-গলা) বিভাগ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডাঃ জমির আলী ( শিশু রোগ বিশেষজ্ঞ) সহ মোট ৮ জন ডাক্তার প্রায় ৫০০ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন। এবং সংগঠনের পক্ষ থেকে রোগীদের কে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ তাহমিদ ইসলামের সাথে আলাপকালে তিনি জানান, বিগত ৬ বছর আগে স্বপ্ন সোসাইটি -হবিগঞ্জ” এর প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান,, আমরা প্রতি বছর রোজা মাসে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, শীত কালে শীতবস্ত্র বিতরণ, বন্যায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, সহ বিভিন্ন স্কুল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি।
তিনি বলেন,, আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যই হল,, মানবতার জন্য কাজ করা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করা। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা সদস্য এ সব মানবিক কাজে নিজের আগ্রহ ও আন্তরিকতায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ত্যাগের জন্য ই আজ “স্বপ্ন সোসাইটি-হবিগঞ্জ” সারা বাংলাদেশে সুনাম অর্জন করতে পেরেছে। এ সুনাম ধরে রাখতে হলে আমাদের সকলকে আরো আন্তরিক আরো পরিশ্রম করতে হবে। সেবা নিতে আসা একজন রোগীর সাথে কথা হলে তিনি তার অনুভূতি এভাবেই জানান, এটা খুবই ভাল উদ্যোগ। সওয়াবের কাজ। এত বড় বড় ডাক্তার আমরা ঢাকায় গিয়ে অনেক টাকা খরচ করেও দেখানো সম্ভব হত না। আজ “স্বপ্ন সোসাইটি- হবিগঞ্জ ” কারণে ঘরে বসে দেখাতে পারছি। পাশাপাশি ঔষধপত্রও ফ্রি পাচ্ছি। এ জন্য সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।
প্রতিবেদকের নাম 



















