Dhaka ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকাবাসী রাস্তা অপরোধ

জাহাঙ্গীর আলম উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ শনিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় চরপাড়া এলাকার গজনবী খান নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এই দুর্ঘটনার পরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। উল্লেখ্য, এই পয়েন্টটিতে এর আগেও একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেন বিভিন্ন সময় জন প্রতিনিধিরা তাদের কথা দিলেও এখনো এই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এই মানববন্ধন করছে। ফুটওভার ব্রিজের দাবিতে আয়োজিত এই মানববন্ধন ও অবরোধে নারী, পুরুষ ও শিশুসহ সব শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপের মাঝে এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনা করেন। তারা দ্রুত সময়ের মধ্যে ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের ওই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আগে একটি আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ  রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট কুলাউড়ার যৌথ উদ্যোগ হাসপাতালে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকাবাসী রাস্তা অপরোধ

আপডেটের সময়: ০২:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

জাহাঙ্গীর আলম উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ শনিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় চরপাড়া এলাকার গজনবী খান নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এই দুর্ঘটনার পরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। উল্লেখ্য, এই পয়েন্টটিতে এর আগেও একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেন বিভিন্ন সময় জন প্রতিনিধিরা তাদের কথা দিলেও এখনো এই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এই মানববন্ধন করছে। ফুটওভার ব্রিজের দাবিতে আয়োজিত এই মানববন্ধন ও অবরোধে নারী, পুরুষ ও শিশুসহ সব শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপের মাঝে এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনা করেন। তারা দ্রুত সময়ের মধ্যে ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের ওই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আগে একটি আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন