Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান-২০২৬ অনুষ্ঠিত

মোঃ জামাল উদ্দিন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আজ ২১শে মে ( বৃহস্পতিবার) মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সাল। সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি সাইফুল হক মির্জা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ জাকারিয়া। প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, “শিক্ষা ই জাতির মেরুদণ্ড”। এই কোমলমতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।  দেশ এবং জাতির ভবিষ্যৎ চিন্তা করে কোমলমতি শিশুদের কে শিক্ষার ক্ষেত্রে আরো সহযোগিতা আরো আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি চেষ্টা করবো আমার শতভাগ দায়িত্ব নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি কখনো ই দায়িত্বে অবহেলা করবো না। আপনাদের সাপোর্ট পেলে এ কাজে আমি আরো উৎসাহিত হব। তিনি কোমলমতি শিশুদের উদ্দেশ্যে আরো বলেন– তোমরা আজ ছোট্ট শিশু, একদিন অনেক বড় হবে। তোমরাই এ দেশের হাল ধরবে। তাই তোমাদের জন্য আমাদের অনেক দোয়া ও ভালবাসা। তোমরা মনোযোগ দিয়ে পড়বে, পড়ালেখার প্রতি আরো মনোযোগী হবে। সেই আশা এবং প্রত্যাশা তোমাদের কাছে।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত সমাজ গঠনে বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা ও র‍্যালি

ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার জন্য তিনি আরো বলেন– তোমরা ভাল রেজাল্ট করলে তোমাদের খেলাধুলার সরঞ্জাম যা যা লাগে আমি সবই দিব। ইনশাআল্লাহ। পাশাপাশি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রশংসা করে বলেন,, মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন তাদের নিজস্ব অর্থায়নে এতবড় একটা দায়িত্ব দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে আরো গতিশীল করার লক্ষে নগদ সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন। উল্লেখ থাকে যে, গত বছরের ১৫ ই নভেম্বর-২০২৫ ইং সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা।  এতে মাধবপুর উপজেলার এসোসিয়েশন তালিকাভুক্ত ৬০ টি স্কুলের মধ্যে প্রায় দুই হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করলে এতে ৪৩৫ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড এবং স্কুল গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠনের হাফ-হিল ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত

আজ আনুষ্ঠানিক ভাবে বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।  স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে আজকের এ দিনটি এক মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল হাসান, এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউর রহমান সুজন, মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ প্রমুখ।

আরও পড়ুনঃ  পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে
Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মোঃ জামাল উদ্দিন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আজ ২১শে মে ( বৃহস্পতিবার) মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সাল। সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি সাইফুল হক মির্জা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ জাকারিয়া। প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, “শিক্ষা ই জাতির মেরুদণ্ড”। এই কোমলমতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।  দেশ এবং জাতির ভবিষ্যৎ চিন্তা করে কোমলমতি শিশুদের কে শিক্ষার ক্ষেত্রে আরো সহযোগিতা আরো আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি চেষ্টা করবো আমার শতভাগ দায়িত্ব নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি কখনো ই দায়িত্বে অবহেলা করবো না। আপনাদের সাপোর্ট পেলে এ কাজে আমি আরো উৎসাহিত হব। তিনি কোমলমতি শিশুদের উদ্দেশ্যে আরো বলেন– তোমরা আজ ছোট্ট শিশু, একদিন অনেক বড় হবে। তোমরাই এ দেশের হাল ধরবে। তাই তোমাদের জন্য আমাদের অনেক দোয়া ও ভালবাসা। তোমরা মনোযোগ দিয়ে পড়বে, পড়ালেখার প্রতি আরো মনোযোগী হবে। সেই আশা এবং প্রত্যাশা তোমাদের কাছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার জন্য তিনি আরো বলেন– তোমরা ভাল রেজাল্ট করলে তোমাদের খেলাধুলার সরঞ্জাম যা যা লাগে আমি সবই দিব। ইনশাআল্লাহ। পাশাপাশি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রশংসা করে বলেন,, মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন তাদের নিজস্ব অর্থায়নে এতবড় একটা দায়িত্ব দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনকে আরো গতিশীল করার লক্ষে নগদ সহযোগিতা করারও আশ্বাস প্রদান করেন। উল্লেখ থাকে যে, গত বছরের ১৫ ই নভেম্বর-২০২৫ ইং সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা।  এতে মাধবপুর উপজেলার এসোসিয়েশন তালিকাভুক্ত ৬০ টি স্কুলের মধ্যে প্রায় দুই হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করলে এতে ৪৩৫ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড এবং স্কুল গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত সমাজ গঠনে বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা ও র‍্যালি

আজ আনুষ্ঠানিক ভাবে বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।  স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে আজকের এ দিনটি এক মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল হাসান, এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউর রহমান সুজন, মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ প্রমুখ।

আরও পড়ুনঃ  বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন