Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ পতেঙ্গা প্রাইম এগ্রোতে সুলভে গরু-ছাগল বিক্রয় করা হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে

আনাইতারা ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল
টাংগাইল মির্জাপুর উপজেলার ৬ নং আনাইতারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ১২০০ জন অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আনাইতারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রাশেদ রিপন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা রমিজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হামিদ মিয়া,মোঃ সাদেক আলী,
মোহাম্মদ মাহফুজুর রহমান খান(ঝন্টু)মোঃ নুরুল ইসলাম,সাইফুল ইসলাম,ইরানি সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রশাসক মোবারক হোসেন জানান, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। একজন প্রকৃত হতদরিদ্র মানুষও যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করায় উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এই উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ইপিজেডর সন্ত্রাসী হামকা গ্রুপের সদস্য নুরুল আলম কে গ্রেফতার করেছে পুলিশ
Tag :
জনপ্রিয় পোস্ট

অনিয়মের অভিযোগে ফুলবাড়ী সমাজসেবা অফিস পরিদর্শনে এমপি ড. আতিক মুজাহিদ

আনাইতারা ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আপডেটের সময়: ০৬:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল
টাংগাইল মির্জাপুর উপজেলার ৬ নং আনাইতারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ১২০০ জন অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আনাইতারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রাশেদ রিপন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা রমিজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হামিদ মিয়া,মোঃ সাদেক আলী,
মোহাম্মদ মাহফুজুর রহমান খান(ঝন্টু)মোঃ নুরুল ইসলাম,সাইফুল ইসলাম,ইরানি সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রশাসক মোবারক হোসেন জানান, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। একজন প্রকৃত হতদরিদ্র মানুষও যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করায় উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এই উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষককে গ্রেফতার