Dhaka ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

আব্দুর রাজ্জাক সরকার্ স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় দুই বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুরে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল। রোববার বিকেলে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনের নেতৃত্বে মিছিলে উপজেলা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা শহর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের উপস্থিতি আর শ্লোগানে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিল শেষে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

আরও পড়ুনঃ  ১৯ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনর্গঠন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।” উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, “পদ কিংবা নেতৃত্ব নয়, যুবদল করি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তারাই যুবদলের প্রকৃত শক্তি। আনন্দ মিছিলের কর্মসূচিতে উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও বিএনপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যাতায়াতের রাস্তা নয়, যেন বাড়ির উঠান!
Tag :
জনপ্রিয় পোস্ট

সাদুল্লাপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেটের সময়: ০৮:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার্ স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় দুই বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুরে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল। রোববার বিকেলে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনের নেতৃত্বে মিছিলে উপজেলা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা শহর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের উপস্থিতি আর শ্লোগানে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিল শেষে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে মাদকের গ্রাস রোধে মানববন্ধন

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনর্গঠন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।” উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, “পদ কিংবা নেতৃত্ব নয়, যুবদল করি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তারাই যুবদলের প্রকৃত শক্তি। আনন্দ মিছিলের কর্মসূচিতে উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও বিএনপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন