
জাহিদুল ইসলাম (জাহিদ) জৈন্তাপুর সিলেট: সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পাচারকারী দালালকেও আটক করা হয়েছে।
জানা যায়, শনিবারগভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৮৭ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে পাচারকারীদের সহায়তায় জৈন্তাপুর সদর এলাকার ভূমি অফিসের বিপরীতে আব্দুল করিম মিয়ার তিনতলা ভবনের একটি কক্ষে তাদের গোপনে রাখা হয়। রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. হানিফ মিয়া ভবনের তৃতীয় তলা থেকে শাড়ি বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। খবর পেয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা-এর উপ-পরিদর্শক লিটন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘেরাও করে । দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ভবনের নিচতলার একটি ইউনিট থেকে ৯ নারী, ৩ পুরুষ ও ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।
আটককৃতদের নাম-পরিচয় হলো—
১. মো. তানজিম উদ্দিন (২৮),পিতা – আলকাছ মিয়া, জেলা-সুনামগঞ্জ।
২. মো. হাফিজুর রহমান (৩৯),পিতা- নুরুল ইসলাম জেলা-পিরোজপুর।
৩. হাসান খান পিতা নজরুল শেখ, জেলা-খুলনা।
৪. নুরজাহান খাতুন (৩৫),স্বামি – কামাল শেখ জেলা-খুলনা।
৫. এশা আক্তার (২৫),পিতা – বাবু মোল্লা জেলা-খুলনা।
৬. আমেনা আক্তার পলি (৩৩),পিতা – শাহাব উদ্দিন ডেমরা, ঢাকা।
৭. নাসরিন আক্তার (২৩),পিতা- রকুনুজ্জামান জেলা-সাতক্ষীরা।
৮. সিমরান সুলতানা,পিতা- ইসরাইল হোসেন জেলা-সাতক্ষীরা।
৯. রুমি আক্তার (৩৫),পিতা- সাখাওয়াত উল্লাহ জেলা-নোয়াখালী।
১০. সুমি খাতুন, স্বামি – হাসান খান জেলা-খুলনা।
১১. সোনিয়া বেগম (৩০),পিতা – নসু ফরাজি, জেলা-খুলনা।
১২. সবুরণ নেছা (৪৫) পিতা-মনু মিয়া জেলা – যশোর
১৩. শিশু আমজাদ শেখ (২), পিতা – হাসান খান জেলা-খুলনা।
এছাড়া মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে মো. হানিফ মিয়াকে। তিনি উপজেলার ডিবির হাওড় এলাকার ছায়েদ আলীর ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের ঘটনায় আটক হওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হানিফের সাথে চক্রের অন্য সদস্যদের সনাক্ত ও আটকে কাজ করছে পুলিশ।
প্রতিবেদকের নাম 


















