Dhaka ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও ককটেলসহ আটক ১

এ কে এম মাজেদুল আলম (ইভান), মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার রাউতড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল ও ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ। গতকাল রাতে মাগুরা সদর থানার রাউতড়া গ্রামের গীরিদারি আশ্রম সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. নাইম (৩৫) একই এলাকার সুলতান বিশ্বাসের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি ককটেল, দুটি শর্টগানের সীসা কার্তুজ এবং চারটি হাসুয়া উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন

র‍্যাব জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র ব্যবহার, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত

আরও পড়ুনঃ  দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও ককটেলসহ আটক ১

আপডেটের সময়: ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

এ কে এম মাজেদুল আলম (ইভান), মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার রাউতড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল ও ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ। গতকাল রাতে মাগুরা সদর থানার রাউতড়া গ্রামের গীরিদারি আশ্রম সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. নাইম (৩৫) একই এলাকার সুলতান বিশ্বাসের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি ককটেল, দুটি শর্টগানের সীসা কার্তুজ এবং চারটি হাসুয়া উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  সবুজায়নের অঙ্গীকার: কেরানীগঞ্জে ইউএনও’র বৃক্ষরোপণ কর্মসূচি

র‍্যাব জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র ব্যবহার, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত

আরও পড়ুনঃ  গাজীপুর ডুয়েটে ভিসি নিয়োগ ইস্যুতে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশ-ছাত্রদল মুখোমুখি