Dhaka ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের মাদারগঞ্জে, বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম, জামালপুর: মায়ের সামনেই বজ্রপাতে প্রাণ গেল এনসিপির মাদারগঞ্জ উপজেলা ছাত্র শক্তির সদস্য মজনু মিয়ার (২৪) । ১৫ ই মে জুম্মার দিন দুপুর বেলায়, দুই ভাই মিলে ইরি ধানের মাঠে ধান কাটতে যায়। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং প্রচন্ড বৃষ্টি বাতাসের সাথে প্রচুর উচ্চ শব্দে বজ্রপাতও হতে থাকে। তন্মধ্যে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের উপর বজ্র পড়ে এবং মৃত্যুবরণ করে।

আরও পড়ুনঃ  রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণে রাসিক প্রশাসকের উদ্যোগ

অন্যপাশেই তার মা এবং আরেক ভাই কাজ করছিলো। অবশেষে তারা দেখতে পায়, মজনু মিয়া অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তারপর তাদের উচ্চস্বরে চিৎকার শুনে অন্যান্য লোকজন একত্রিত হতে থাকে। তারপর ঝড়-বৃষ্টি থেমে গেলে, মাদারগঞ্জ প্রশাসন ও স্থানীয় লোকজন সহ মৃত এনসিপি ছাত্রশক্তি নেতা মজনু মিয়াকে নিজ বাড়িতে নিয়ে আসে। মজনু মিয়ার বাড়ীতে চলছে শোকের মাতম। স্থানীয় সুত্রে জানা যায়_ বজ্রপাতে মৃত মজনু মিয়ার বাড়ি মাদারগঞ্জ থানার, ৫ নং জোড়খালী ইউনিয়নের, হাটমাগুড়া কামার পাড়া এলাকায়। মজনু মিয়া ঐ এলাকার বাচ্চু মন্ডলের ছেলে।যুবক মজনু মিয়া বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি উপজেলার প্রশাসন থেকে নিশ্চিতকরণ করা হয়। তিনি এনসিপির উপজেলা কার্য নির্বাহী ছাত্র শক্তির একজন সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  লামায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতির ওপর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরের মাদারগঞ্জে, বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

আপডেটের সময়: ০৪:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম, জামালপুর: মায়ের সামনেই বজ্রপাতে প্রাণ গেল এনসিপির মাদারগঞ্জ উপজেলা ছাত্র শক্তির সদস্য মজনু মিয়ার (২৪) । ১৫ ই মে জুম্মার দিন দুপুর বেলায়, দুই ভাই মিলে ইরি ধানের মাঠে ধান কাটতে যায়। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং প্রচন্ড বৃষ্টি বাতাসের সাথে প্রচুর উচ্চ শব্দে বজ্রপাতও হতে থাকে। তন্মধ্যে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের উপর বজ্র পড়ে এবং মৃত্যুবরণ করে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের প্রবেশ মুখে ৩৫ বছরেরও পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ

অন্যপাশেই তার মা এবং আরেক ভাই কাজ করছিলো। অবশেষে তারা দেখতে পায়, মজনু মিয়া অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তারপর তাদের উচ্চস্বরে চিৎকার শুনে অন্যান্য লোকজন একত্রিত হতে থাকে। তারপর ঝড়-বৃষ্টি থেমে গেলে, মাদারগঞ্জ প্রশাসন ও স্থানীয় লোকজন সহ মৃত এনসিপি ছাত্রশক্তি নেতা মজনু মিয়াকে নিজ বাড়িতে নিয়ে আসে। মজনু মিয়ার বাড়ীতে চলছে শোকের মাতম। স্থানীয় সুত্রে জানা যায়_ বজ্রপাতে মৃত মজনু মিয়ার বাড়ি মাদারগঞ্জ থানার, ৫ নং জোড়খালী ইউনিয়নের, হাটমাগুড়া কামার পাড়া এলাকায়। মজনু মিয়া ঐ এলাকার বাচ্চু মন্ডলের ছেলে।যুবক মজনু মিয়া বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি উপজেলার প্রশাসন থেকে নিশ্চিতকরণ করা হয়। তিনি এনসিপির উপজেলা কার্য নির্বাহী ছাত্র শক্তির একজন সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন