Dhaka ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে মাদকের গ্রাস রোধে মানববন্ধন লামা তথ্য ফিসে উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন-কে ফুলেল অভ্যর্থনা রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিলুপ্তির মুখে রুমা উপজেলা প্রেসক্লাব রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী এমপির আগমনকে ঘিরে মাগুরার শ্রীপুরে গণসংবর্ধনা। মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাজীপুরে মাদকের গ্রাস রোধে মানববন্ধন

মোঃ রাসেল মিয়া: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা সারদাগঞ্জ সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় সচেতন নাগরিক, যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোল্লা খালিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির সাংবাদিক জনাব হাসান সরকার, দেশ এডিশন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে, যার ফলে পরিবার ও সমাজে বাড়ছে অপরাধ, অশান্তি এবং নৈতিক অবক্ষয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, কাশিমপুর এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও সাধারণ জনগণ একযোগে কাজ করবে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আরও পড়ুনঃ  পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে লামায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

কাশিমপুর থানার ওসি জনাব মোল্লা খালিদ হোসেন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ সচেতন হলে মাদক ব্যবসায়ীরা কখনোই এলাকায় টিকে থাকতে পারবে না। এলাকাবাসীরা জানান, সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং যুবসমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে তারা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি কাশিমপুর এলাকাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মোংলায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ-১
Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা

গাজীপুরে মাদকের গ্রাস রোধে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মোঃ রাসেল মিয়া: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা সারদাগঞ্জ সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় সচেতন নাগরিক, যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোল্লা খালিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির সাংবাদিক জনাব হাসান সরকার, দেশ এডিশন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে, যার ফলে পরিবার ও সমাজে বাড়ছে অপরাধ, অশান্তি এবং নৈতিক অবক্ষয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, কাশিমপুর এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও সাধারণ জনগণ একযোগে কাজ করবে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আরও পড়ুনঃ  ভোলার রাজপথে ঔষধ প্রতিনিধিদের বিক্ষোভ: 'দালাল' অপবাদের প্রতিবাদে মানববন্ধন

কাশিমপুর থানার ওসি জনাব মোল্লা খালিদ হোসেন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ সচেতন হলে মাদক ব্যবসায়ীরা কখনোই এলাকায় টিকে থাকতে পারবে না। এলাকাবাসীরা জানান, সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং যুবসমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে তারা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি কাশিমপুর এলাকাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ত্রৈমাসিক মতবিনিময় সভায় সরাসরি জনগণের কথা শুনলেন সংসদ সদস্য আখতার হোসেন