Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

চিলমারী-উলিপুর রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী–উলিপুর রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের এ দাবিকে সামনে রেখে সোমবার (৪ মে) দুপুর ১২টায় রমনা রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।জানা গেছে, রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে স্থানীয় উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবিতে জোরালো বক্তব্য তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  ব্রাজিল সমর্থকদের উত্তাপে কেঁপে উঠল রাজপথ

মানববন্ধনে বক্তব্য রাখেন গণকমিটির আহ্বায়ক নাহিদ নলেজ, বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখী, আবু ওবায়দুল হক খাজা, সাংবাদিক হুমায়ুন কবীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, উলিপুর পর্যন্ত রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে উলিপুর–চিলমারী অংশে সেই কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যা এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।তারা আরও বলেন, চিলমারী একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর এলাকা হওয়ায় এখানে রেল যোগাযোগ চালু হলে বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে এবং উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে উলিপুর–চিলমারী রুটে নতুন রেললাইন ও স্লিপার স্থাপনের কাজ পুনরায় শুরু করার দাবি জানান। একই সঙ্গে আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ এবং রমনা–পার্বতীপুর মেইল ট্রেন এই রুটে চালুর জোর দাবি তোলা হয়।বক্তারা এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

চিলমারী-উলিপুর রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী–উলিপুর রেলপথে নতুন লাইন ও স্লিপার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের এ দাবিকে সামনে রেখে সোমবার (৪ মে) দুপুর ১২টায় রমনা রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।জানা গেছে, রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে স্থানীয় উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবিতে জোরালো বক্তব্য তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ