Dhaka ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিয়ে আইনি লড়াই ঝিরি থেকে অবৈধ বালু উত্তোলন: ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি, ঝুঁকিতে জনপদ স্বস্তির বৃষ্টিতে ভিজল কেরানীগঞ্জ: জনজীবনে প্রশান্তি, জনপদে স্বস্তি পতেঙ্গায় এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী কূপতলা ইউনিয়নে বন্যা ঝুঁকি ও মোকাবেলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎ জৈন্তাপুরে বিজিবির উদ্যোগ: সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা আয়োজন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন এসএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে: শিক্ষামন্ত্রী ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মরণে ‘সড়ক’-এর শুভ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি দলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, একজন ব্যক্তিকে একাধিক গুরুত্বপূর্ণ পদ দেওয়া দলীয় কাঠামোর জন্য উপযুক্ত নয়। তার মতে, বিএনপিতে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি, তাই সবার মধ্যে দায়িত্ব বণ্টন হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, মেয়র বা উপজেলা চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তেমন প্রতিযোগিতা চোখে পড়ে না।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

রাশেদুল হাসান রঞ্জন জানান, ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক ও ভালোবাসা রয়েছে। তিনি বলেন, “আমি দলের জন্য কিছু করতে চাই। তবে সেই কাজটি একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং সংগঠনের দায়িত্বে থেকে আরও কার্যকরভাবে করা সম্ভব।”

আরও পড়ুনঃ  সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে : নাহিদ ইসলাম

তিনি আশা প্রকাশ করেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে শুধু একটি উপজেলা নয়, বরং পুরো জেলার জন্য কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলতে পারবেন।

তিনি আরও বলেন, তৃণমূলের অনেক নেতাকর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে অবহেলিত, যাদের কোনো পদ-পদবি নেই, কিন্তু দলের জন্য তাদের অবদান অপরিসীম। আমি তাদেরকে সংগঠনের মূলধারায় ফিরিয়ে এনে শক্তিশালী দল গঠনের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুনঃ  আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

রাশেদুল হাসান রঞ্জন আরও উল্লেখ করেন, অভিমান ও অবহেলার কারণে অনেক নেতাকর্মী দল থেকে দূরে সরে গেছেন। আমি তাদের আবার সক্রিয় করতে চান এবং জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিয়ে আইনি লড়াই

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন

আপডেটের সময়: ০৩:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি দলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, একজন ব্যক্তিকে একাধিক গুরুত্বপূর্ণ পদ দেওয়া দলীয় কাঠামোর জন্য উপযুক্ত নয়। তার মতে, বিএনপিতে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি, তাই সবার মধ্যে দায়িত্ব বণ্টন হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, মেয়র বা উপজেলা চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তেমন প্রতিযোগিতা চোখে পড়ে না।

আরও পড়ুনঃ  আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

রাশেদুল হাসান রঞ্জন জানান, ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক ও ভালোবাসা রয়েছে। তিনি বলেন, “আমি দলের জন্য কিছু করতে চাই। তবে সেই কাজটি একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং সংগঠনের দায়িত্বে থেকে আরও কার্যকরভাবে করা সম্ভব।”

আরও পড়ুনঃ  দল বড় করতে চায় এনসিপি