Dhaka ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সুজা মিয়া, জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতবাড়িতে অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামের এক ট্রাক মালিক। ওই ডিজেলে ডুবে তার ছেলের মৃত্যু হয়েছে।বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফ প্রামাণিক (৩) নামে শিশুটির মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। এ গাড়ির জন্য অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। এরমধ্যে মঙ্গলবার বিকালের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক। একপর্যায়ে ওই বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার ভোরে অরাফ প্রামাণিকের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্য দেখা দেয়।

আরও পড়ুনঃ  র‍্যাব হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কাশেম গ্রেপ্তার

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা পরিষদের সামনে মৃত্যুফাঁদে পরিণত কালভার্ট
Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৬:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মোঃ সুজা মিয়া, জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতবাড়িতে অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামের এক ট্রাক মালিক। ওই ডিজেলে ডুবে তার ছেলের মৃত্যু হয়েছে।বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফ প্রামাণিক (৩) নামে শিশুটির মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। এ গাড়ির জন্য অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। এরমধ্যে মঙ্গলবার বিকালের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক। একপর্যায়ে ওই বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার ভোরে অরাফ প্রামাণিকের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্য দেখা দেয়।

আরও পড়ুনঃ  বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য আমিনুর চৌধুরী শুভেচ্ছা বিনিময়