
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক কারবারি সামিদুলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ এপ্রিল) শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার ব্যবহৃত একটি অফিস থেকে প্রায় ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সূত্র ধরে পরবর্তীতে তাকে আটকের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আজ (১৮ এপ্রিল) শনিবার তাকে সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে, যাতে তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী ও মাদক চক্রের সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
র্যাব -১২ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 























