Dhaka ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে আগাম বন্যা ও বৃষ্টির কারণে ধান কাটা নিয়ে কৃষকরা কিছুটা দুশ্চিন্তায় বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

সিন্ডিকেটের ধারণা বিলুপ্ত হবে, বাজার হবে স্বচ্ছ: বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময়: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন ধারণা বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হবে। এখন থেকে সিন্ডিকেটের বদলে স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।আজ  শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেটের টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি-নির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে বাজার নজরদারি সহজ হবে এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার প্রতিবছর টিসিবির কার্যক্রমে ৩২-৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকির চাপ কমিয়ে টিসিবির সেবার পরিধি আরও বাড়ানো হবে।

আরও পড়ুনঃ  মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংশ্লিষ্টরা জানায়, টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে প্রতিদিন সকালে এই হাটের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। বর্তমানে একটি পণ্য কৃষকের মাঠ থেকে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাতে ৪-৫ বার হাতবদল হয়, যার ফলে দাম বাড়লেও কৃষক ন্যায্যমূল্য পান না। ‘কৃষকের হাট’ এই প্রথা ভেঙে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সেতুবন্ধন তৈরি করবে। বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে বিষমুক্ত সতেজ সবজি পাবেন এবং কৃষকরাও তাদের শ্রমের সঠিক দাম নিশ্চিত করতে পারবেন। সিলেট জেলা প্রশাসন জানায়, বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে আগাম বন্যা ও বৃষ্টির কারণে ধান কাটা নিয়ে কৃষকরা কিছুটা দুশ্চিন্তায়

সিন্ডিকেটের ধারণা বিলুপ্ত হবে, বাজার হবে স্বচ্ছ: বাণিজ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন ধারণা বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হবে। এখন থেকে সিন্ডিকেটের বদলে স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।আজ  শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেটের টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমদানি-নির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে বাজার নজরদারি সহজ হবে এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার প্রতিবছর টিসিবির কার্যক্রমে ৩২-৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকির চাপ কমিয়ে টিসিবির সেবার পরিধি আরও বাড়ানো হবে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা

সংশ্লিষ্টরা জানায়, টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে প্রতিদিন সকালে এই হাটের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। বর্তমানে একটি পণ্য কৃষকের মাঠ থেকে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাতে ৪-৫ বার হাতবদল হয়, যার ফলে দাম বাড়লেও কৃষক ন্যায্যমূল্য পান না। ‘কৃষকের হাট’ এই প্রথা ভেঙে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সেতুবন্ধন তৈরি করবে। বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে বিষমুক্ত সতেজ সবজি পাবেন এবং কৃষকরাও তাদের শ্রমের সঠিক দাম নিশ্চিত করতে পারবেন। সিলেট জেলা প্রশাসন জানায়, বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ