Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাইবান্ধা রেলস্টেশনে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে রেলস্টেশন এলাকা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (পৌর প্রশাসক) মোঃ মুশফিকুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মিস লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) সাব্বির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি শাখা) রোমেন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা, রেকর্ডরুম শাখা ও সিটিজেন কেয়ার) মোহাম্মদ মুনতাসির মারুফ, সহকারী কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মারুফ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিছ মিয়া।

আরও পড়ুনঃ  চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ

‎এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অভিযান চলাকালে জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গাইবান্ধা জেলায়ও এ ধরনের অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশা-মাছি বৃদ্ধি করে, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। তিনি গাইবান্ধা পৌর এলাকার ঘাঘট লেকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কারের উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং জানান, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এই জনস্বার্থমূলক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত কর্মকর্তা ও সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

গাইবান্ধা রেলস্টেশনে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময়: ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মোল্লার নেতৃত্বে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে রেলস্টেশন এলাকা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (পৌর প্রশাসক) মোঃ মুশফিকুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মিস লাইলাতুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) সাব্বির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি শাখা) রোমেন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জে এম শাখা, রেকর্ডরুম শাখা ও সিটিজেন কেয়ার) মোহাম্মদ মুনতাসির মারুফ, সহকারী কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মারুফ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিছ মিয়া।

আরও পড়ুনঃ  বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ

‎এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অভিযান চলাকালে জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গাইবান্ধা জেলায়ও এ ধরনের অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশা-মাছি বৃদ্ধি করে, যা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। তিনি গাইবান্ধা পৌর এলাকার ঘাঘট লেকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কারের উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং জানান, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এই জনস্বার্থমূলক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত কর্মকর্তা ও সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার