
মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের উলুকাটা এলাকায় একাধিক ব্যক্তির বৈধ জমি জবরদখল মালিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোঃ মোখলেছুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা হওয়ায় দীর্ঘ বছর ধরে তিনি জমিগুলো ভোগদখল করার পর এখন আইনি প্রক্রিয়ায় জমি ফিরে পেতে গেলে মালিকদের কে নানাভাবে হেনস্তা করা হচ্ছে বলে জানা গেছে। ভুক্তভোগী মোঃ মোস্তফা শেখ জানান, মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সূত্রে পাওয়া ও দলিল কৃত বৈধ জমি গায়ের জোরে সন্ত্রাসী বাহীনির ধারা দখল করে রেখেছেন।
বর্তমানে জমির প্রকৃত মালিকরা কাগজপত্রের মাধ্যমে একাধিক সালিশী বৈঠকের শেষে আইনি প্রক্রিয়ায় নিজেদের জমি বুঝে নেওয়ার চেষ্টা করলে মোখলেছুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের অবৈধ দখল টিকিয়ে রাখতে তিনি মালিকপক্ষের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করছেন।মোঃ মোস্তফা শেখ আরো জানান আমাদের জমির যাবতীয় বৈধ কাগজপত্র যার (সি এস ৫০৯ ৫১১ ২৬৩ নং খতিয়ান দাগ নং ৭৬৮ ৭৭৪ ৬৭৯ (এস এ ২১৭ নং খতিয়ান দাগ নং ২৩০৮ ২৩১৬ ২৩৪৯ (বি আর এস ১৩৬০ নং খতিয়ান দাগ নং ৩১৭২ থাকা সত্ত্বেও এই ভূমিদস্যু মোখলেছুর রহমান বছরের পর বছর আমাদের সম্পত্তি ভোগ করে আসছে।
এখন আমরা আইনের আশ্রয় নিয়ে নিজেদের অধিকার বুঝে নিচ্ছি, তখন সে আমাদের সামাজিকভাবে হেয় করতে এবং কাজ বাধাগ্রস্ত করতে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করছে। ভুক্তভোগ আলম শেখ জানান তাঁর দাদার জমি অবৈধভাবে রেকর্ড নিয়ে দীর্ঘ বছর ভোগ দখল করছেন মোখলেছুর রহমান পরবর্তীতে তারা জমির সঠিক কাগজপত্র বের করে যখন দেখলেন তাদের বাবার নামে জমি রয়েছে তখন তারা তাদের জমি ফেরত চাইলে তাদেরকে হুমকি-ধুমকি ভয়-ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।আরো এক ভুক্তভোগী আলি আকবর শেখ জানান. তাদের সিএস খতিয়ান এসএ খতিয়ান ও বিআর এস খতিয়ানে রেকর্ড থাকা সম্পত্তি মোখলেসুর রহমান গায়ের জোরে দীর্ঘ বছর ভোগ দখল করছেন অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে খাচ্ছেন এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ বছর হয়রানি করছেন।
চিলা এলাকার স্থানীয় মোঃ আমির আলী জানান মোখলেছুর রহমানের এমন কর্মকাণ্ড নতুন কিছু নয়। তার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস না পেলেও নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, এলাকায় তার ইমেজ একজন ভূমিদস্যু হিসেবেই পরিচিত। কে প্রকৃত মালিক আর কে দখলদার, তা এলাকাবাসীর কাছে দিনের আলোর মতো পরিষ্কার।মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার ভুক্তভোগী পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ভূমিদস্যুর হাত থেকে নিজেদের জমি রক্ষা এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদকের নাম 



















