Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন, সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউএনএইচসিআর ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত  ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের সুবিধার জন্য বড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। রেলওয়ে জানিয়েছে, নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে। ঈদের পর পার্বতীপুর স্পেশালের সময়সূচিতে কিছু পরিবর্তন থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি করে টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফিরতি টিকিট রিফান্ডযোগ্য নয়।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: তারেক রহমান

পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি হবে। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টারে পাওয়া যাবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল থাকবে। রেলওয়ে নিরাপত্তা ও মনিটরিং জোরদার করেছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা থাকবে। স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা মোতায়েন করা হবে, রেলপথ পেট্রোলিং ও কোচ-ইঞ্জিনের নিবিড় পরিদর্শন চলবে। জরুরি পরিস্থিতিতে রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে এবং গুরুত্বপূর্ণ সময়ে কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  নববর্ষের আনন্দে সামিল বিদেশি কূটনীতিকরা

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, “টিকিট বিক্রির নামে ভুয়া লিংক বা অফার দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। আমরা চাই যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্নভাবে ঈদযাত্রা সম্পন্ন করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদের ১০ দিন আগে ও পরে ট্রেনে সেলুনকার সংযোজন বন্ধ থাকবে। এছাড়া ঢাকাগামী কয়েকটি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও জীবন দেবো: ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

আপডেটের সময়: ০৯:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের সুবিধার জন্য বড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। রেলওয়ে জানিয়েছে, নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে। ঈদের পর পার্বতীপুর স্পেশালের সময়সূচিতে কিছু পরিবর্তন থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি করে টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফিরতি টিকিট রিফান্ডযোগ্য নয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান

পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি হবে। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টারে পাওয়া যাবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল থাকবে। রেলওয়ে নিরাপত্তা ও মনিটরিং জোরদার করেছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা থাকবে। স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা মোতায়েন করা হবে, রেলপথ পেট্রোলিং ও কোচ-ইঞ্জিনের নিবিড় পরিদর্শন চলবে। জরুরি পরিস্থিতিতে রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে এবং গুরুত্বপূর্ণ সময়ে কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও জীবন দেবো: ডা. শফিকুর রহমান

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, “টিকিট বিক্রির নামে ভুয়া লিংক বা অফার দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। আমরা চাই যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্নভাবে ঈদযাত্রা সম্পন্ন করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদের ১০ দিন আগে ও পরে ট্রেনে সেলুনকার সংযোজন বন্ধ থাকবে। এছাড়া ঢাকাগামী কয়েকটি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ  মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী