Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই শুরু হবে যৌথ অভিযান: প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮ সময় দেখুন

বাগেরহাট প্রতিনিতিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই শুরু হবে যৌথ অভিযান শুরু হবে। বর্তমানে সুন্দরবনে সক্রিয় ৫টি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত যৌথবাহিনীর গ্রেপ্তার অভিযান শুরু করা করাহবে। এই অভিযান চুড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার (২২ ফেব্রুয়ারী ) সকালে খুলনা বিভাগীয় কমিশনারসহ বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে সভা করা হবে।

‎শনিবার বিকেলে বাগেরহাট হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের আরো বলেন, এই জনপদের অধিকাংশ মানুষ দরিদ্রসীমান নিচে বসবাস করে, জীবিকার জন্য তারা সুন্দরবনে যায়। সেখানে যেয়ে তারা বনদস্যুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আমরা চাইনা, সুন্দরবনে যেয়ে এসব মানুষ ঝুঁকির মধ্যে পড়–ক। তাই সুন্দরবনের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে দস্যুমুক্ত অভিযান এবার দৃশ্যমান হবে। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজসম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের বাচাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরোটলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

‎এসময়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পায়ের খন্ডিত অংশ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই শুরু হবে যৌথ অভিযান: প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৬:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বাগেরহাট প্রতিনিতিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই শুরু হবে যৌথ অভিযান শুরু হবে। বর্তমানে সুন্দরবনে সক্রিয় ৫টি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত যৌথবাহিনীর গ্রেপ্তার অভিযান শুরু করা করাহবে। এই অভিযান চুড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার (২২ ফেব্রুয়ারী ) সকালে খুলনা বিভাগীয় কমিশনারসহ বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে সভা করা হবে।

‎শনিবার বিকেলে বাগেরহাট হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের আরো বলেন, এই জনপদের অধিকাংশ মানুষ দরিদ্রসীমান নিচে বসবাস করে, জীবিকার জন্য তারা সুন্দরবনে যায়। সেখানে যেয়ে তারা বনদস্যুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আমরা চাইনা, সুন্দরবনে যেয়ে এসব মানুষ ঝুঁকির মধ্যে পড়–ক। তাই সুন্দরবনের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে দস্যুমুক্ত অভিযান এবার দৃশ্যমান হবে। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজসম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের বাচাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরোটলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

‎এসময়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লামায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী বলি খেলা ও কাবাডি অনুষ্ঠিত