Dhaka ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন, সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউএনএইচসিআর ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত  ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রমজানের শুরুতেই অস্থির বাজার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাসের শুরুতেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত তিন দিনের ব্যবধানে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর, প্রোটিনের উৎস ব্রয়লার মুরগি এবং বেশ কিছু সবজির দাম কয়েক দফা বেড়েছে। নতুন সরকারের প্রথম দিন থেকেই বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি থাকলেও ব্যবসায়ীরা তা তোয়াক্কা করছেন না বলে অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, শুল্কছাড়ের সুবাদে খেজুরের আমদানি খরচ কমলেও বাজারে তা দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি হচ্ছে। মেডজুল, আজওয়া ও মরিয়ম জাতের খেজুরের আমদানি খরচ শুল্কসহ ৬০০-৬৫০ টাকার মধ্যে হলেও খুচরা বাজারে তা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কেজিতে ২০০-৩০০ টাকা বাড়িয়ে দিয়েছেন বলে খুচরা বিক্রেতাদের অভিযোগ।

আরও পড়ুনঃ  জনগণকে গর্জে উঠতে হবে: ডা. শফিকুর রহমান

নিম্ন ও মধ্যবিত্তের ভরসা ব্রয়লার মুরগির দাম গত ৪৮ ঘণ্টায় কেজিতে ২০-৩০ টাকা বেড়ে ২২০ টাকায় ঠেকেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। অথচ দুই সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৬০-১৭০ টাকা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করে এই দাম বাড়াচ্ছে বলে ভোক্তা-সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া ছোলার দামও কেজিতে ৫-১০ টাকা বেড়ে ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে লম্বা বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে ১৫০ টাকায় পৌঁছেছে। লেবুর দামও আকাশচুম্বী, প্রতি হালি মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। তবে বাজারে তরমুজ আসতে শুরু করায় কিছুটা স্বস্তি মিললেও দাম কেজিপ্রতি ৬০-৯০ টাকার মধ্যে রয়েছে।

আরও পড়ুনঃ  আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল এক সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি জানিয়েছে বাপা, ক্যাব ও বিসেফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। বক্তারা বলেন, নতুন সরকারের জন্য এই রমজান হবে একটি ‘এসিড টেস্ট’। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও জীবন দেবো: ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার

রমজানের শুরুতেই অস্থির বাজার

আপডেটের সময়: ০৬:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাসের শুরুতেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত তিন দিনের ব্যবধানে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর, প্রোটিনের উৎস ব্রয়লার মুরগি এবং বেশ কিছু সবজির দাম কয়েক দফা বেড়েছে। নতুন সরকারের প্রথম দিন থেকেই বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি থাকলেও ব্যবসায়ীরা তা তোয়াক্কা করছেন না বলে অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, শুল্কছাড়ের সুবাদে খেজুরের আমদানি খরচ কমলেও বাজারে তা দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি হচ্ছে। মেডজুল, আজওয়া ও মরিয়ম জাতের খেজুরের আমদানি খরচ শুল্কসহ ৬০০-৬৫০ টাকার মধ্যে হলেও খুচরা বাজারে তা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কেজিতে ২০০-৩০০ টাকা বাড়িয়ে দিয়েছেন বলে খুচরা বিক্রেতাদের অভিযোগ।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও জীবন দেবো: ডা. শফিকুর রহমান

নিম্ন ও মধ্যবিত্তের ভরসা ব্রয়লার মুরগির দাম গত ৪৮ ঘণ্টায় কেজিতে ২০-৩০ টাকা বেড়ে ২২০ টাকায় ঠেকেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। অথচ দুই সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৬০-১৭০ টাকা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করে এই দাম বাড়াচ্ছে বলে ভোক্তা-সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া ছোলার দামও কেজিতে ৫-১০ টাকা বেড়ে ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে লম্বা বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে ১৫০ টাকায় পৌঁছেছে। লেবুর দামও আকাশচুম্বী, প্রতি হালি মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। তবে বাজারে তরমুজ আসতে শুরু করায় কিছুটা স্বস্তি মিললেও দাম কেজিপ্রতি ৬০-৯০ টাকার মধ্যে রয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের নৌ-অবরোধে নেই ব্রিটেন দূরত্ব মিত্ররাও

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল এক সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি জানিয়েছে বাপা, ক্যাব ও বিসেফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। বক্তারা বলেন, নতুন সরকারের জন্য এই রমজান হবে একটি ‘এসিড টেস্ট’। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  নববর্ষের আনন্দে সামিল বিদেশি কূটনীতিকরা