Dhaka ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বান্দরবানে সনাতনীদের মাঝে বস্ত্র উপহার

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পাহাড়ের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের মানুষের হাতে এই শারদীয় উপহার ও বস্ত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রাজু কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য চুনু মং, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার এবং বাবু লিটন বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, “বাংলাদেশ ও আমাদের পার্বত্য অঞ্চল আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দ যেন প্রতিটি পরিবারে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই উপহার ও বস্ত্র বিতরণের ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও বলেন, যেকোনো উৎসব ও সংকটে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবহৃত হচ্ছে রাবিশ ও নিম্নমানের খোয়া

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে রাজু কর্মকার উৎসবে সবার পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই সম্প্রীতির ধারা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শীত মৌসুমে গাছের রসেই ১৫০ কোটি টাকার অর্থনীতি
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি

সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বান্দরবানে সনাতনীদের মাঝে বস্ত্র উপহার

আপডেটের সময়: ০৭:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পাহাড়ের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের মানুষের হাতে এই শারদীয় উপহার ও বস্ত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, গাইবান্ধাকে ৪-১ গোলে হারিয়ে বগুড়ার জয়

উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রাজু কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য চুনু মং, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার এবং বাবু লিটন বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, “বাংলাদেশ ও আমাদের পার্বত্য অঞ্চল আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দ যেন প্রতিটি পরিবারে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই উপহার ও বস্ত্র বিতরণের ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও বলেন, যেকোনো উৎসব ও সংকটে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ  আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে রাজু কর্মকার উৎসবে সবার পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই সম্প্রীতির ধারা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ