Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মীর আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার থেকে ময়মনসিংহ ব্যুরো চিফ পদে পদোন্নতি ধুনটে ইউনিয়ন যুবদলের সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সহকারী হাইকমিশনার মনোজ কুমার: ভিসার আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বান্দরবানে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে নবাগত ডিসি নাজনীন সুলতানার মতবিনিময় লালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মা সিএনজি রিফুয়েলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, অবৈধভাবে তৈরি কাভার্ড ভ্যান বা কার্গোতে শতাধিক মোবাইল সিএনজি সিলিন্ডার স্থাপন করা করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণ কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার বসিয়ে সিএনজি স্টেশন থেকে গ্যাস পূর্ণ করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন অবৈধ কারখানা বা স্থানে চড়া দামে সরবরাহ করা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

অভিযানকালে বাওয়ার কুমারজানি এলাকায় অবস্থিত মা সিএনজি রিফুয়েলিং স্টেশনে বিশেষ ভাবে তৈরি কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১৩ ধারায় স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান অভিযানের মাধ্যমে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার মহাসড়কে বিপদ বাড়াচ্ছে ছোট দানব
Tag :
জনপ্রিয় পোস্ট

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মা সিএনজি রিফুয়েলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, অবৈধভাবে তৈরি কাভার্ড ভ্যান বা কার্গোতে শতাধিক মোবাইল সিএনজি সিলিন্ডার স্থাপন করা করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণ কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার বসিয়ে সিএনজি স্টেশন থেকে গ্যাস পূর্ণ করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন অবৈধ কারখানা বা স্থানে চড়া দামে সরবরাহ করা হয়।

আরও পড়ুনঃ  ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু

অভিযানকালে বাওয়ার কুমারজানি এলাকায় অবস্থিত মা সিএনজি রিফুয়েলিং স্টেশনে বিশেষ ভাবে তৈরি কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১৩ ধারায় স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান অভিযানের মাধ্যমে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মতবিনিময়