Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মীর আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার থেকে ময়মনসিংহ ব্যুরো চিফ পদে পদোন্নতি ধুনটে ইউনিয়ন যুবদলের সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সহকারী হাইকমিশনার মনোজ কুমার: ভিসার আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বান্দরবানে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে নবাগত ডিসি নাজনীন সুলতানার মতবিনিময় লালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন

জাহেদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ১৫ বছরের চুক্তি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন বন্দর রক্ষা কমিটির নেতৃত্বে শ্রমিক ও কর্মচারীরা।  সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস বিল্ডিংয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তারা এনসিটি পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে গঠিত চুক্তি বাতিলের জোর দাবি জানান। তাঁরা বন্দরের স্বার্থ, জাতীয় অর্থনীতি এবং দেশের কৌশলগত সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কর্মসূচিতে বক্তব্য দেন বিটিসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির, যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, সরকারকে আমরা ১৮ তারিখ পর্যন্ত আলোচনার সময় দিলাম। এর মধ্যে কোনো উদ্যোগ নেওয়া না হলে ১৯ অক্টোবর এখানেই আমরণ অনশন কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে মায়ের সঙ্গে কথা কাটাকাটি অভিমান করে ১২ বছরের কিশোরীর আত্মহনন
Tag :
জনপ্রিয় পোস্ট

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন

আপডেটের সময়: ০৬:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জাহেদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ১৫ বছরের চুক্তি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন বন্দর রক্ষা কমিটির নেতৃত্বে শ্রমিক ও কর্মচারীরা।  সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস বিল্ডিংয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সভায় বক্তারা এনসিটি পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে গঠিত চুক্তি বাতিলের জোর দাবি জানান। তাঁরা বন্দরের স্বার্থ, জাতীয় অর্থনীতি এবং দেশের কৌশলগত সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট

কর্মসূচিতে বক্তব্য দেন বিটিসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির, যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, সরকারকে আমরা ১৮ তারিখ পর্যন্ত আলোচনার সময় দিলাম। এর মধ্যে কোনো উদ্যোগ নেওয়া না হলে ১৯ অক্টোবর এখানেই আমরণ অনশন কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুনঃ  সিলেটে খাদ্য-বান্ধব কর্মসূচি’র ডিলারদের জন্য সচেতনমূলক সভা অনুষ্ঠিত