Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান কাউনিয়ায় অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা মৌসুমীর বাঁচার আকুতি নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা ঘোড়াঘাটে আলোচনা সভা পিসিআইইউতে ৮-৯ অক্টোবর তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স, থাকছে ২৮৫ গবেষণাপত্র সরকারি নিষেধাজ্ঞা, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বগুড়ার নুনগোলায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ দুর্গাপূজা উৎসব আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার ​ফটিকছড়িতে উম্মুল আশেকীন হযরত মুনাওয়ারা বেগম (রা.)’র বেছাল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক

আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর ২০২৬, রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই তোফায়েল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানটি চালানো হয় উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকার ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে। এ সময় সন্দেহভাজন মো. মুফিক মিয়া (২৫)-কে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। আটক মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়ার ছেলে এবং তার মায়ের নাম আফিয়া বেগম বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নগরকান্দা-সালথায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
Tag :
জনপ্রিয় পোস্ট

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেটের সময়: ০২:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর ২০২৬, রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই তোফায়েল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানটি চালানো হয় উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকার ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে। এ সময় সন্দেহভাজন মো. মুফিক মিয়া (২৫)-কে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। আটক মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়ার ছেলে এবং তার মায়ের নাম আফিয়া বেগম বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু