Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত মোরেলগঞ্জে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ইউএনওর সহায়তায় স্কুলে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ায়ে দেশব্যাপী আলোচিত ভাইরাল শিশু তুবা ইউএনও’র সহায়তায় বিদ্যালয়ের ক্লাসে ফিরছে। এর আগে গত চার মাস ধরে সে বিদ্যালয়ে যেতে পারেনি বলে জানায় তার পরিবার। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বামরাইলে তুবার বাড়িতে গিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুবাকে পৌঁছে দেন। এসময় বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা তুবাকে স্বাগত জানায়। তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, তুবা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। নানাবিধ কারণে গত ৪ মাস ধরে স্কুলে যেতে পারছিল না। অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় আমার মেয়ে আবার স্কুলে ফিরছে।

আরও পড়ুনঃ  জামালপুরের ইসলামপুরে গৃহবধূ হত্যার ঘটনায়, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বলেন, এতদিন তুবা স্কুলে যেতে পারেনি বিষয়টি দুঃখজনক। তাই নিজেই তুবাকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে তুবার বাবা অনিককে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশু তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে কথিত চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অনিক সরদার নামের এক যুবককে মারধর করা হয়। এসময় অনিকের হাত বাঁধা অবস্থায় তার ৯ বছরের শিশুকন্যা তুবা তার বাবা অনিক সরদারকে চা-রুটি খাওয়ায়ে দেয়। যার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু
Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

ইউএনওর সহায়তায় স্কুলে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশু

আপডেটের সময়: ০৪:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ায়ে দেশব্যাপী আলোচিত ভাইরাল শিশু তুবা ইউএনও’র সহায়তায় বিদ্যালয়ের ক্লাসে ফিরছে। এর আগে গত চার মাস ধরে সে বিদ্যালয়ে যেতে পারেনি বলে জানায় তার পরিবার। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বামরাইলে তুবার বাড়িতে গিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুবাকে পৌঁছে দেন। এসময় বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা তুবাকে স্বাগত জানায়। তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, তুবা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। নানাবিধ কারণে গত ৪ মাস ধরে স্কুলে যেতে পারছিল না। অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় আমার মেয়ে আবার স্কুলে ফিরছে।

আরও পড়ুনঃ  জামালপুরের ইসলামপুরে গৃহবধূ হত্যার ঘটনায়, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বলেন, এতদিন তুবা স্কুলে যেতে পারেনি বিষয়টি দুঃখজনক। তাই নিজেই তুবাকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে তুবার বাবা অনিককে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশু তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে কথিত চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অনিক সরদার নামের এক যুবককে মারধর করা হয়। এসময় অনিকের হাত বাঁধা অবস্থায় তার ৯ বছরের শিশুকন্যা তুবা তার বাবা অনিক সরদারকে চা-রুটি খাওয়ায়ে দেয়। যার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয়।

আরও পড়ুনঃ  ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম