Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

গাজীপুরে ট্রাকচাপায় পথচারী ও মাছ ব্যবসায়ী নিহত, মেয়ের বিয়ের আনন্দের ঘরে শোক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

এস কে শুভ,গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় ট্রাকচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী ও ট্রাকে থাকা এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। অপর নিহত মাছ ব্যবসায়ী দিরু। তার বাড়ি নেত্রকোনা জেলায়। স্থানীয়রা জানান, আগামী শুক্রবার লোকমান হোসেনের মেয়ের বিয়ে। এ উপলক্ষে মঙ্গলবার বরপক্ষের লোকজনও তার বাড়িতে আসার কথা ছিল। মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হন লোকমান। পরে তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এরপর ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী দিরু গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের পাশের সিটে থাকা দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুনঃ  বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

পরে আহত লোকমান হোসেন ও দিরুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মাছ ব্যবসায়ী দিরুও মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়েকে ঘিরে কয়েকদিন ধরে বাড়িতে চলছিল নানা প্রস্তুতি। আগামী শুক্রবার মেয়ের বিয়ে—সেই আনন্দের মধ্যেই বাবাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যে বাবা মেয়ের বিয়ের বাজার নিয়ে আনন্দের ঘরে ফেরার কথা ছিল, শেষ পর্যন্ত তাকে ফিরতে হলো নিথর দেহ হয়ে। মুহূর্তেই বিয়ের আনন্দের ঘর পরিণত হয়েছে শোকের ঘরে।

আরও পড়ুনঃ  সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর নির্দেশ কমিশনারের
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

গাজীপুরে ট্রাকচাপায় পথচারী ও মাছ ব্যবসায়ী নিহত, মেয়ের বিয়ের আনন্দের ঘরে শোক

আপডেটের সময়: ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এস কে শুভ,গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় ট্রাকচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী ও ট্রাকে থাকা এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। অপর নিহত মাছ ব্যবসায়ী দিরু। তার বাড়ি নেত্রকোনা জেলায়। স্থানীয়রা জানান, আগামী শুক্রবার লোকমান হোসেনের মেয়ের বিয়ে। এ উপলক্ষে মঙ্গলবার বরপক্ষের লোকজনও তার বাড়িতে আসার কথা ছিল। মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হন লোকমান। পরে তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এরপর ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী দিরু গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের পাশের সিটে থাকা দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুনঃ  অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পরে আহত লোকমান হোসেন ও দিরুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় মাছ ব্যবসায়ী দিরুও মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়েকে ঘিরে কয়েকদিন ধরে বাড়িতে চলছিল নানা প্রস্তুতি। আগামী শুক্রবার মেয়ের বিয়ে—সেই আনন্দের মধ্যেই বাবাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যে বাবা মেয়ের বিয়ের বাজার নিয়ে আনন্দের ঘরে ফেরার কথা ছিল, শেষ পর্যন্ত তাকে ফিরতে হলো নিথর দেহ হয়ে। মুহূর্তেই বিয়ের আনন্দের ঘর পরিণত হয়েছে শোকের ঘরে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করল রাসিক